Main Menu

সিলেট স্টেশন ক্লাবের নির্বাচন সম্পন্ন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট স্টেশন ক্লাব লিমিটেড এর বার্ষিক সাধারণ সভা-২০১৭ গত ২৩ ডিসেম্বর দুপুর ১২টায় ক্লাবের আজীবন সদস্য এএসএম আব্দুল মুবিন এডভোকেটের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভার শুরুতে ক্লাবের বার্ষিক প্রতিবেদন পেশ করেন ক্লাব প্রেসিডেন্ট নূরুদ্দীন আহমদ এডভোকেট। প্রতিবেদনের উপর আলোচনায় অংশ নেন ক্লাবের সদস্যবৃন্দ।
সাধারণ সভা শেষে শুরু হয় বার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ। বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ চলে। বার্ষিক নির্বাচনে দায়িত্ব পালন করেন, নির্বাচন কমিশনের আহবায়ক আইয়ুব আলী ও সদস্য আহমেদ নূর ও একেএম আশরাফ উদ্দিন।
ভোট গ্রহণ শেষে রাত ১টায় নির্বাচন কমিশনের আহবায়ক আইয়ুব আলী নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এ সময় ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী বিজয়ীরা হচ্ছেন প্রেসিডেন্ট ই ইউ শহিদুল ইসলাম এডভোকেট, ভাইস প্রেসিডেন্ট মোঃ জামাল ইয়াকুব, সদস্য- অর্থ ও উন্নয়ন বিভাগ শাহ মোঃ মোসাহিদ আলী এডভোকেট, সদস্য- ব্যবস্থাপনা বিভাগ মোসাদ্দেক কোরেশী (শামীম), সদস্য- ক্রীড়া বিভাগ ফজলে এলাহী চৌধুরী, সদস্য- সাংস্কৃতিক বিভাগ (তথা শিক্ষা, চিত্তবিনোদন ও পাঠাগার) মিসেস চম্পাকলি দে, সদস্য- আপ্যায়ন বিভাগ (তথ্য সরবরাহ, অতিথিশালা ও গৃহসজ্জা) হারুন আল রশিদ দিপু।
পরে নির্বাচিতদের ফুলের মালা পড়িয়ে শুভেচ্ছা জানান ক্লাব নেতৃবৃন্দ।

Share





Related News

Comments are Closed