কল্যাণ পার্টির মহাসচিব আমিনুর রিমান্ডে
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব এমএম আমিনুর রহমানের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। নিখোঁজের চার মাস পর শনিবার আমিনুরকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে নৌপরিবহন মন্ত্রীর মিছিলে হামলার মামলায় ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস শুনানি শেষে আমিনুরের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার এজাহারে বলা হয়, গত ২০১৫ সালের ১৬ ফেব্রুয়ারি মুক্তিযোদ্ধা পরিষদ বিএনপি চেয়ারপারসনের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালনের জন্য গুলশানে সমবেত হয়। সেখানে সমাবেশ শেষে ২০ থেকে ৩০ হাজার ‘সাধারণ মানুষ’ নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের নেতৃত্বে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় ঘেরাও করার জন্য রওনা হন। এসময় আসামিরা হত্যার উদ্দেশ্যে তাদের ওপর বোমা নিক্ষেপ করেন।
এ ঘটনায় দায়ের করা মামলায় ২২ ডিসেম্বর শুক্রবার রাতে আমিনুরকে রাজধানীর শাহজাদপুর সড়ক থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ বছরের ২৭ আগস্ট নিখোঁজ হন কল্যাণ পার্টির মহাসচিব আমিনুর। ওইদিন রাজধানীর নয়াপল্টন থেকে সাভারের আমিনবাজার পল্লী বিদ্যুৎ অফিসের পাশে নিজ বাড়ির উদ্দেশে রওনা হয়ে নিখোঁজ হন তিনি।
Related News
মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকRead More
হবিগঞ্জে তরুণীকে ধর্ষণের পর হত্যা, ২ জনকে মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে কিশোরী জুবা ধর্ষণ ও হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেনRead More



Comments are Closed