মুন্নি হত্যার প্রধান আসামি ইয়াহিয়া সিলেটে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সুনামগঞ্জের দিরাইয়ে দশম শ্রেণির ছাত্রী হুমায়রা আক্তার মুন্নি খুনের মামলার প্রধান আসামি ইয়াহিয়া সর্দারকে গ্রেপ্তার করেছে সুনামগঞ্জ জেলা পুলিশের একটি দল। বুধবার রাত ১টার দিকে সিলেটের জালালাবাদ থানার মাসুক বাজার এলাকার দরশা গ্রামের একটি বাড়ি থেকে তাকে গেপ্তার করা হয়।
বৃহস্পতিরবার সকাল সাড়ে ১০টায় পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার বরকতুল্লাহ খান। এসময় সাংবাদিকদের সামনে উপস্থাপন করা হয় ইয়াহিয়াকে। তাকে গ্রেফতারে তথ্যপ্রযুক্তির সাহায্য নেওয়া হয় বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ সুপার জানান, মুন্নি হত্যার পর সুনামগঞ্জ জেলা পুলিশের পাঁচটি দল ইয়াহিয়াকে গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান চালায়। গ্রেফতার অভিযানে নেতৃত্ব দেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুল্লাহ, বেলায়েত শিকদার, দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল।
উল্লেখ্য গত ১৬ ডিসেম্বর রাতে দিরাই পৌরসভার আনোয়ারপুর গ্রামের মদনী মহল্লা এলাকায় বাসায় ঢুকে ছুরিকাঘাত করে দশম শ্রেণির ছাত্রী হুমায়রা আক্তার মুন্নিকে খুন করে তার কথিত প্রেমিক ইয়াহিয়া সর্দার। এই ঘটনায় মুন্নির মা বাদী হয়ে ইয়াহিয়া-সহ দুইজনকে আসামি করে দিরাই থানায় মামলা করেন। ঘটনার পাঁচ দিনের মাথায় আলোচিত এ খুনের প্রধান আসামিকে গ্রেফতার করে পুলিশ। এর আগে অপর আসামি তানভিরকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত ইয়াহিয়া সর্দার উপজেলার করিমপুর ইউনিয়নের সাকিতপুর গ্রামের জামাল মিয়ার ছেলে।
নিহত মুন্নী দিরাই বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। তার বাবা হিফজুর রহমান ইটালিতে থাকেন।
Related News
ছাতকে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রলীগRead More
তাহিরপুরে শিশুকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বিস্কুট দেওয়ার কথা বলে পাঁচ বছর বয়সী এক শিশুকে ডেকেRead More



Comments are Closed