Main Menu

সিলেটে বিএনপি নেতা হাজী মুজম্মিল আলীর ইন্তেকাল

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, মুক্তিযুদ্ধের ৫নং সেক্টরের ভোলাগঞ্জ সাব সেক্টরের সংগঠক হাজী মুজম্মিল আলী আর নেই।
বুধবার সকাল সাড়ে ৯টায় নগরীর ফাজিলচিশতে তার বাসায় বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন (ইন্না—রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর। তিনি ৬ ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।
মরহুম মুজম্মিল আলী কোম্পানীগঞ্জ উপজেলার বুড়িডহর গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার ছোট ভাই মরহুম আলহাজ্ব মুদরিছ আলী কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন।
বিএনপি রাজনীতির সাথে সংশ্লিষ্ট হাজী মুজম্মিল আলী পাকিস্তান আমলে লোকাল বোর্ডের সদস্য এবং বেশ কয়েকবার অবিভক্ত তেলিখাল ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন।
পারিবারিক সূত্র জানায়, তার নামাজে জানাজার সময়সূচি পরবর্তীতে জানানো হবে।

Share





Related News

Comments are Closed