মাধবপুরে যাত্রীবাহি বাস থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার
মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা: হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশ যাত্রীবাহী বাস থেকে ৫০ কেজি গাঁজা সহ ২ পাচারকারী কে গ্রেফতার করেছে। রোববার সন্ধ্যায় মাধবপুর বাস ষ্ট্যান্ড থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বারঘড়িয়া গ্রামের দুধ মিয়ার ছেলে শাহাব উদ্দিন (২৬), সিলেটের দক্ষিন সুরমা উপজেলার ভাত খোলা গ্রামের মৃত বিল্লাল মিয়ার ছেলে মাসুম (৩০)।
ওইদিন গোপন সুত্রে খবর পেয়ে থানার পরিদর্শক (তদন্ত) কাওছার আলম ও থানার উপ- পরিদর্শক(এসআই) মমিনুল ইসলাম ও এএসআই মাহবুব আলম উল্লেখিত স্থানে ( ঢাকা মেট্রা- ভ- ১৪-৭৭৬১) মিতালী পরিবহনের একটি যাত্রীবাহি বাসে তল্লাশী চালিয়ে দুটি বস্তা ভর্তি ৫০ কেজি গাঁজা উদ্ধার করে। এ সময় গাঁজা পাচারের সঙ্গে জড়িত থাকার দায়ে শাহাব উদ্দিন ও মাসুম কে গ্রেফতার করেন।
Related News
ঝোঁপ থেকে হবিগঞ্জের যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থেকে আরজান মিয়া (১৯) নামের হবিগঞ্জের এক যুবকের মরদেহ উদ্ধারRead More
হবিগঞ্জে চা বাগান থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগান থেকে আনুমানিক ৬০ বছর বয়সী একRead More



Comments are Closed