মহিউদ্দিন চৌধুরীর কুলখানিতে পদদলিত হয়ে নিহত ১০
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর কুলখানিতে হুড়োহুড়ি করে পদদলিত হয়ে অন্তত দশজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
সোমবার দুপুর ১টার দিকে চট্টগ্রামের রিমা কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটেছে বলে জানা যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রয়াত মহিউদ্দিন চৌধুরীর পরিবারের পক্ষ থেকে তার কুলখানিতে চট্টগ্রামের ১৪টি কমিউনিটি সেন্টারে মেজবানের আয়োজন করা হয়। তার মধ্যে রীমা কমিউনিটি সেন্টারে হিন্দু-বৌদ্ধ ধর্মাবলম্বীসহ অমুসলিমদের জন্য মেজবানের ব্যবস্থা করা হয়। দুপুর ১টার দিকে সেখানে প্রচণ্ড ভিড় তৈরি হয়। এক পর্যায়ে হুড়োহুড়ি করে পদদলিত হয়ে হতাহতের ঘটনা ঘটে।
এ ঘটনায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১৫ জনকে নিয়ে আসা হলে ১০ জনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন হাসপাতাল সংশ্লিষ্টরা।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির তত্ত্বাবধায়ক জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে, মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুতে মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে নগরীর মুসাফিরখানা মসজিদে রোববার আসরের পর দোয়া এবং মঙ্গলবার পর্যন্ত তিন দিন নগরীর প্রতি ওয়ার্ডে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়েছে।
অন্যদিকে সোমবার মহিউদ্দিন চৌধুরীর পরিবারের পক্ষ থেকে এক লাখেরও বেশি মানুষের জন্য কুলখানি ও মেজবানের আয়োজন করা হয়।
উল্লেখ্য, চট্টগ্রাম নগরীর ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মহিউদ্দিন চৌধুরী।
শুক্রবার দুই দফা জানাজা শেষে নগরীর চশমা হিল এলাকার কবরস্থানে তাকে দাফন করা হয়। তার জানাজায় অংশ নেন লাখো মানুষ।
৭৪ বছর বয়সে মারা যান চট্টগ্রামের গণমানুষের নেতা হিসেবে পরিচিত মহিউদ্দিন চৌধুরী।
তিনি টানা ১৭ বছর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধসহ বিভিন্ন আন্দোলন সংগ্রামে পালন করেন সক্রিয় ভূমিকা।
Related News
বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের র্যালি
বৈশাখী নিউজ ডেস্ক: বন্দরনগরীর সর্ববৃহৎ হাসপাতাল এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম বিশ্ব স্ট্রোক দিবস ২০২৬ উপলক্ষে বৃহস্পতিবারRead More
সীতাকুণ্ডে বাস-লরির সংঘর্ষে নিহত ৫
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের সঙ্গে লরির সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এRead More



Comments are Closed