শ্রীমঙ্গলে মহান বিজয় দিবস পালিত
শ্রীমঙ্গল প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষে স্বাধীনতা যুদ্ধে আত্মত্যাগকারী, সর্বস্ব হারানো জাতির সকল বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেছে শ্রীমঙ্গলের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, এনজিওসহ সরকারী ও বেসরকরী প্রতিষ্ঠান।
শনিবার সকাল ৭ টার দিকে শহরের পৌর সভার প্রাঙ্গনে পৌর শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে শুরু হয় দিনের কার্যক্রম। সকালে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আওয়ামী লীগ তার অঙ্গ সংগঠন, শ্রীমঙ্গল প্রেসক্লাব, সচেতন নাগরিক কমিটি সনক, টিআইবি, শ্রীমঙ্গল, দুর্নীতি প্রতিরোধ কমিটি দুপ্রকসহ বিভিন্ন সামাজিকও সাংস্কৃতিক সংগঠন গুলো র্যালী সহকারী শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে। শ্রদ্ধা নিবেদন শেষে সচেতন নাগরিক কমিটি সনক, টিআইবি, শ্রীমঙ্গল কার্যালয়ে সনাক সভাপতি সৈয়দ নেসার আহমদ এর সভাপতিত্বে টিআইবি এরিয়া ম্যানেজার পারভেজ কৈরী’র সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন স্বজন সন্বয়করী সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমদ, সদস্য এস এ হামিদ, শাহ আরিফ আলী নাসিমসহ ইয়েস সদস্যগণ।
এছাড়াও শ্রীমঙ্গল প্রেসক্লাব এর উদ্যোগে প্রতিষ্ঠানের সদস্য ও তর পরিবার বর্গদের নিয়ে দিন ব্যাপী বিভিন্ন খেলাধুলা অনুষ্ঠিত হয়। এসময় প্রেসক্লবের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মোহাম্মদ আলী, সহসভাপতি ইসমাইল মাহমুদ, সধারণ সস্পাদক এম ইদ্রিস আলী, সম্পাদক মন্ডলির সদস্য মো: মামুন আহমদ, এম মুসলিম চৌধুরী, ইয়াসিন আরাফাত রবিন, নির্বাহী কমিটির সদস্য কাওছার ইকবাল, এম এ রকিব, সৈয়দ ছায়েদ আহমদ, মাহফুজ সুমন, সদস্য বিশ্বজ্যোতি চৌধুরী বুলেট, আহমেদ ফারুক মিল্লাদ, দিপংস্কর ভট্টাচার্য, বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন, অনুজ কান্তি দাস প্রমুখ। এছাড়াও সকাল থেকে উপজেলা পরিষদ মাঠে কুছকাওয়াজ ও শরীরচর্চারসহ উপজেলার স্কুল কলেজসহ বিভিন্ন এলাকায় বিভিন্ন অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হয়।
Related News
শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় সিএনজির ৩ যাত্রী নিহত
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।Read More
কমলগঞ্জে স্কুলছাত্রীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে (১৪) পাঁচ দিনRead More



Comments are Closed