Main Menu

শাহী ঈদগাহ গণকবর জিয়ারত করল সিলেট ছাত্রদল

বৈশাখী নিউজ ২৪ ডটকম: মহান বিজয় দিবস উপলক্ষে (১৬ ডিসেম্বর) সিলেটের শাহী ঈদগাহস্থ আবহাওয়া অফিস সংলগ্ন গণকবর জিয়ারত করলেন সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নেতৃবৃন্দ।

শনিবার বিকেলে গণকবর জিয়ারত কালে নেতৃবৃন্দ একাত্তরের মুক্তিযোদ্ধের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে তীব্র আন্দোলন গড়ে তুলতে ছাত্রদল নেতাকর্মীদের প্রতি আহবান জানান।

 

গণকবর জিয়ারত কালে উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আব্দূল কাইয়ুম, মহানগর ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ফাহিম রহমান মৌসুম, সিলেট জেলা ছাত্রদল নেতা মুহিবুর রহমান লিটন, জেলা ছাত্রদলের সদস্য ছদরুল ইসলাম লোকমান, জুবের আহমদ, মহানগর ছাত্রদলের সাবেক সদস্য শেখ সামসুদ্দিন সামছুল, সরকারী কলেজ ছাত্রদল নেতা জামিনুল ইসলাম জামি, এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল নেতা আতিকুল ইসলাম নাঈম, তারেক আহমদ, মহানগর ছাত্রদলের সাবেক সদস্য সৈয়দ মিনহাজ, শফিকুল হক শামীম প্রমুখ।

 

উল্লেখ্য, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় সিলেট আবহাওয়া অফিসের আট জন কর্মচারী এবং তাদের একজন বাবুর্চি পাক হানাদার বাহিনীর হাতে ৫ এপ্রিল ১৯৭১ইং তারিখে শহীদ হয়েছেন।

Share





Related News

Comments are Closed