নলছিটিতে আগুনে ১৫টি বসত ঘর পুড়ে ছাই
মোঃ শামিম খাঁন, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটি পৌর লঞ্চঘাটের নিকটবর্তী খাসমহল পুকুরপাড় বস্তিতে আগুনে ১৫টি বসতঘর পুড়ে ছাই হয়েছে। আংশিকভাবে পুড়ে গেছে আরও বেশ কয়েকটি ঘর। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে বরিশাল, ঝালকাঠি ও নলছিটি ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে আসার আগেই ১৫টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। ভয়াবহ এই অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানা যায়নি। তবে এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীদের দাবি। আগুনে গৃহহীন হয়ে পড়েছেন শতাধিক মানুষ। স্থানীয়দের ধারণা, নলছিটি পৌরসভার কর্মচারী নিমাই চন্দ্র মালির বসতঘরে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
বরিশাল বিভাগীয় ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. ফারুক হোসেন জানান, সংবাদ পেয়ে দ্রত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে কেউ হতাহত হয়নি। তবে অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
এদিকে অগ্নিকান্ডের খবর পেয়ে রাত ৮টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. হামিদুল হক, পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান, নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশ্রাফুল ইসলাম, পৌর মেয়র মো. তছলিম উদ্দিন চৌধুরী।
Related News
বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্তRead More
বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর
বৈশাখী নিউজ ডেস্ক: বরিশালের বাকেরগঞ্জে পুলিশ হেফাজতে নাদিরা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।Read More



Comments are Closed