দক্ষিণ সুরমায় স্বেচ্ছাসেবক দলের মিছিল সমাবেশ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল সহ সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবীতে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল শুক্রবার বাদ জুম্মা নগরীর দক্ষিণ সুরমার কীনব্রিজের মুখ থেকে বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাবনা পয়েন্টে গিয়ে সমবেশে মিলিত হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা সুমন শিকদারের সভাপতিত্বে এবং দেওয়ান নিজাম খান ও আসাদুজ্জামান রুকনের যৌথ পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা আবু মুসা, আব্দুল আহাদ, আব্দুন নূর, আবদাল আহমদ, বদরুল ইসলাম, মর্তুজ আলী, আবুল আহমদ, রাসেল আহমদ, সাঈদ আহমদ, আজমল আলী, আনসার আহমদ, শাহীন আহমদ, জুয়েল আহমদ, কামাল আহমদ, দিলওয়ার হোসেন সোহেল রানা, বেলাল হোসেন, রুমান ভ‚ইয়া, হৃদয় আহমদ, শান্ত আহমদ, জাবেদ আহমদ, স্বপ্নীল, শিপলু, জামাল, মুহীব, রিংকু, সাকি আহমদ, নজরুল, পলাশ, ইমন, বাদশা প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, অবৈধ স্বৈরাচারী শেখ হাসিনা সরকার বিএনপি’র জনপ্রিয়তা দেখে ঈর্ষান্বিত হয়ে নেতাকর্মীদের উপর হামলা-মামলা, নির্যাতন চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় স্বেচ্ছাসেবক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েলকে ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে গ্রেফতার করা হয়েছে। হামলা-মামলা, নির্যাতন করে জাতীয়তাবাদী শক্তিকে দমন করা যাবে না। বক্তারা অনতিবিলম্বে আব্দুল কাদির ভূইয়া জুয়েল সহ সকল নেতাকর্মীকে নিঃশর্ত মুক্তির জোর দাবী জানান। অন্যথায় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা দুর্বার আন্দোলন গড়ে তুলবে।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed