পাঁচবিবি সীমান্তে ভারতীয় ফেন্সিডিল উদ্ধার
মোঃ অালী হাসান, জয়পুরহাট প্রতিনিধি: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার চেচঁড়া সীমান্ত এলাকা থেকে ভারতীয় আমদানী নিষিদ্ধ ৩শ ২৯ বোতল ফেন্সিডিল ও বেশ কিছু মাদক দ্রব্য উদ্ধার করেছে। যার সিজার মুল্য লক্ষাধিক টাকা বলে জানিয়েছে বিজিবি ।
বিজিবি’র আটাপাড়া কোম্পানী কমান্ডার জুলফিকার আলী জানান, অাজ বৃহস্পতিবার ভোর রাতে কিছু চোরাকারবারিরা ভারত থেকে মাদক গুলো সীমান্ত অতিক্রম করে দেশে প্রবেশ করতে গেলে বিজিবির টহল দলের সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদকের চালান ফেলে পালিয়ে যায়। পরে উক্ত মাদক গুলো উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসা হয়। উদ্ধারকৃত মাদক গুলো ধ্বংসের জন্য ব্যাটালিয়নে জমা দেওয়া হয়।
Related News
চলন্ত অটোরিকশা থেকে থুতু ফেলতে যাওয়া তরুণীর মাথা থেতলে দিলো ট্রাক
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনার সাঁথিয়ায় চলন্ত অটোরিকশা থেকে মাথা বের করে থুতু ফেলতে গিয়ে ট্রাকেরRead More
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More



Comments are Closed