সিলেটে ৩ ছিনতাইকারী আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমার চন্ডিপুল আব্দুস সামাদ চত্ত্বর থেকে ৩ ছিনতাইকারীকে আটক করেছে র্যাব।
১৩ ডিসেম্বর বুধবার দিবাগত রাত ১টায় তাদেরকে অটক করা হয়। এসময় ছিনতাইকারীদের কাছ থেকে ১টি ছুরি, ৩টি মোবাইল ফোন ও ১টি পিকআপ উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন- সিলেটের ওসমানীনগর থানার সুনারপাড়া গ্রামের হাসন আলীর ছেলে আরজ আলী (২৩), হবিগঞ্জের বানিয়াচংয়ের নায়গাঁও গ্রামের আবুল কালামের ছেলে সুমন আহমদ (১৮) ও দক্ষিণ সুরমার লাউয়াই এর কাশেম মিয়ার ছেলে রুবেল হোসেন (২০)। তাদেরকে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সকল তথ্য জানান।
Related News
গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধানRead More
সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছেRead More



Comments are Closed