কুড়িগ্রামে দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
সারোয়ার জাহান সাগর, গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: গত সোমবার ‘ইয়ুথ ফর দ্য নেশন’ গমেক শাখার শিক্ষার্থীরা কুড়িগ্রাম জেলার বড়াইবাড়ী চরে দুপুর ৩টার দিকে শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করে। দেশের সর্ব উত্তরের জেলা কুড়িগ্রামে শীতের আগমন বেশ আগেই হয়েছে। শীত জেকে বসেছে এই জেলার মানুষদের।কিছুদিন আগে হয়ে যাওয়া বন্যা এইবারের শীতের দুর্ভোগে নতুন মাত্রা যোগ করেছে। শীতে আক্রান্ত এইসব অসহায় মানুষদের শীতবস্ত্র কেনার অর্থ নেই।শীতে নানা ধরনের রোগের আগমন বাধিয়েছে নানা বিপত্তি।
অসহায় মানুষদের শীতের উঞ্চতা দিতে সাভারের গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ (গমেক) শাখার উদ্যোগে”ইয়ুথস ফর দ্য নেশন” টিম কুড়িগ্রাম জেলার বড়াইবাড়ী চরে গতকাল ২৩০টি পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করে। এসময় ইয়ুথস ফর দ্য নেশনের পক্ষে উপস্থিত ছিলেন ডা.নাজমুল, ডা.আশেকা আক্তার, ডা.খালেদ, জাকির হোসেন মানিক, যুবায়ের সোহাগ সহ স্থানীয় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ইয়ুথস ফর দ্য নেশনের পক্ষে ডা.নাজমুল হোসাইন জানান, আমাদের টিম বর্তমানে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করার জন্য অবস্থান করছে। সোমবার কুড়িগ্রাম আমরা ২৩০টি পরিবারের মাঝে কম্বল বিতরণ শেষ করি। মঙ্গলবার লালমনিরহাট, নীলফামারী জেলায় ২২০টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হবে।
উল্লেখ্য, ইয়ুথস ফর দ্য নেশন এই বছর ৫০০০ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করার লক্ষ্যমাত্রা নিয়েছে। যার মধ্যে রোহিঙ্গা ক্যাম্পে ২৫০০ পরিবারের মাঝে গত মাসে শীতবস্ত্র বিতরণ করা হয়।
Related News
পঞ্চগড়ে যুবকদের স্বাবলম্বী করতে মাসব্যাপী প্রশিক্ষণ ও সনদ বিতরণ
মো.সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড় ব্যাটালিয়ন ১৮ বিজিবির ব্যবস্থাপনায় সীমান্তবর্তী এলাকার ৩৩ জনRead More
পঞ্চগড়ে তরুণদের নিয়ে ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: জাতিসংঘের আদলে আন্তর্জাতিক সংকট নিয়ে আলোচনা, কূটনৈতিক নেগোশিয়েশন,Read More



Comments are Closed