চাঁদ, মঙ্গলে মানুষ পাঠানোর নির্দেশ দিলেন ট্রাম্প
বৈশাখী নিউজ ডেস্ক: চীনের মতো দেশও যখন মহাশূন্যে অভিযানের জন্য উচ্চাভিলাষী অভিযানের প্রস্তুতি নিচ্ছে তখন মহাকাশ জয়ের অভিযানে নেতৃত্ব দিতে নাসাকে নতুন নির্দেশনা দিলেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প চাঁদে আবার আমেরিকার কোনো নাগরিক পাঠানোর প্রক্রিয়া শুরু করেছেন।
১১ ডিসেম্বর সোমবার ট্রাম্প “স্পেস পলিসি ডিরেক্টিভ ১” -এ স্বাক্ষর করার অনুষ্ঠানে বলেন, “আমরাই নেতা এবং আমরাই নেতৃত্ব দিব। আমরা কার্যক্রম বহুগুণে বাড়িয়ে দিব।”
“স্পেস পলিসি ডিরেক্টিভ ১” স্বাক্ষরের মাধ্যমে ট্রাম্প প্রথমে চাঁদে ও পর্যায়ক্রমে মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর কার্যক্রমের সুচনা করলেন।
ট্রাম্প বলেন, “এবার আমরা আর চাঁদে পতাকা উড়িয়ে ও পায়ের ছাপ ফেলে রেখে আসবো না। আমরা সেখান থেকে মঙ্গল গ্রহে অভিযান পরিচালনা করার ভিত্তি রচনা করব। এবং কোনও এক দিন হয়ত সেটি ছাড়িয়ে গিয়ে আরও নতুন অনেক দুনিয়াতেও মানুষ যাবে।”
গত জুন মাসে চীনের মহাকাশ কার্যক্রম বিষয়ক এক কর্মকর্তা জানান তারা চাঁদে একজন নভোচারী পাঠানোর প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে।
ট্রাম্পের নির্দেশনা স্বাক্ষর অনুষ্ঠানে চাঁদ থেকে ঘুরে আসা নভোচারী ব্যাজ অল্ড্রিন, হ্যারিসন শ্মিট ও পেগি হুইটসন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ট্রাম্প বলেন, এই নির্দেশনা প্রদানের মাধ্যমে মহাশূন্যে আমেরিকার গর্বিত ইতিহাস পুনরুদ্ধারের জন্য তিনি একটি বিরাট পদক্ষেপ নিলেন।
“স্পেস রেস” বা মহাকাশ বিজয়ের অভিযানে আমেরিকার গর্বিত ইতিহাস পুনরুদ্ধার ছাড়াও মহাশূন্য অভিযান-এর সুফল সামরিক খাতসহ অন্যান্য খাতে প্রয়োগ করা যায় বলে মন্তব্য করেন ট্রাম্প। তবে তিনি এবিষয়ে বিস্তারিত কোনো মন্তব্য করেননি।
এর আগে এ বছরই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চাঁদে কলোনি গড়ে তোলার একটি কার্যক্রম শুরু করার নির্দেশ দেন। তবে চাঁদে মানুষ পাঠানোর কোনও কোনো পরিকল্পনা নেই রাশিয়ার। তারা শুধু খনি খনন ও গবেষণার জন্য স্বয়ংক্রিয় যন্ত্রপাতি পাঠানোর পরিকল্পনা করছে।
Related News
ফোন নম্বর ছাড়াই চলবে হোয়াটসঅ্যাপ, মেটার নতুন চমক
তথ্যপ্রযুক্তি ডেস্ক : স্মার্টফোনে যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ। বিশ্বজুড়ে ৩০০ কোটির বেশি মানুষ ব্যবহারRead More
যেভাবে ফোনের গুরুত্বপূর্ণ তথ্য চুরি করছে ভয়ংকর ম্যালওয়্যার
প্রযুক্তি ডেস্ক: অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নতুন করে সতর্কবার্তা দিয়েছে সাইবারনিরাপত্তা গবেষকেরা। ‘ম্যানট্যাক্স ওট্যাক্স’ নামেরRead More



Comments are Closed