মাওলানা ভাসানীর ১৩৭তম জন্মবার্ষিকী পালিত
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রিটিশ ভারতের অন্যতম তৃণমূল রাজনীতিবিদ, গণআন্দোলনের নায়ক ও মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ১৩৭তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার সংসদের সাহেব নগরের স্থানীয় কার্যালয়ে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সংসদের উপদেষ্টা খলিলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল আহমদ সেলিমের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভাসানী-ওসমানী স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি আমিনুল ইসলাম বকুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবী আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম। বক্তব্য রাখেন জহির আলী, সুমন দাস, সুহেল আহমদ, হাবীব আলী মিঠু, রাকিব আলী, ফারুক আহমদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আমিনুল ইসলাম বকুল বলেন, ১৮৮০ সালের এদিনে সিরাজগঞ্জের ধানগড়া পল্লীতে জন্মগ্রহণ করেন এ মহান নেতা। হাজি শরাফত আলী ও মজিরন বিবির চার সন্তানের মধ্যে তিনি সবার ছোট। তার ডাক নাম ছিল চেগা মিয়া।
মওলানা ভাসানী ব্রিটিশ-ভারতের অন্যতম তৃণমূল রাজনীতিবিদ ও গণআন্দোলনের নায়ক। ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট গঠনকারী প্রধান নেতাদের অন্যতম তিনি। বাংলাদেশ প্রতিষ্ঠায় তিনি বিশেষ ভূমিকা পালন করেন। তিনি রাজনৈতিক জীবনের বেশিরভাগ সময় মাওপন্থী কমিউনিস্ট তথা বামধারা রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তার অনুসারীদের অনেকে এ জন্য তাকে ‘লাল মওলানা’ নামেও ডাকতেন। তিনি ছিলেন একজন দূরদর্শী নেতা। ১৯৫৭ সালে কাগমারী সম্মেলনে তিনি পাকিস্তানের পশ্চিমা শাসকদের ‘ওয়ালাইকুমসালাম’ বলে সর্বপ্রথম পূর্ব পাকিস্তানের বিচ্ছিন্নতার ঐতিহাসিক ঘণ্টা বাজিয়েছিলেন।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed