সিলেটে অটোরিক্সা স্ট্যান্ডে চাঁদাবাজি, আটক ১
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর বন্দরবাজারস্থ অটোরিক্সা স্ট্যান্ডে চাঁদা আদায় নিয়ে দুপক্ষে উত্তেজনা বিরাজ করছে। মঙ্গলবার এক পক্ষ স্ট্যান্ড দখল ও শ্রমিকদের কাছ থেকে চাঁদা আদায় করতে গেলে অপর পক্ষ তাদের প্রতিরোধ করে। এ সময় পুলিশ এক চাঁদাবাজকে আটক করে।
সিএনজি অটোরিক্সা স্ট্যান্ড পরিচালনা কমিটির আহŸায়ক আজমল আলী ও যুগ্ম আহŸায়ক রফিক মিয়া সাংবাদিকদের জানান, দীর্ঘদিন ধরে একটি কুচক্রি মহল আমাদের স্ট্যান্ড দখলে নিয়ে চাঁদাবাজির পায়তারা করছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার সকালে শ্রমিক নামধারী দুলাল মিয়া, লায়েক মিয়া, ময়না মিয়া, রাজু মিয়া, নাজিম, হাসনসহ ১৫/২০ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী স্ট্যান্ড দখলে নিতে হামলা চালায়। এসময় স্ট্যান্ডে থাকা পরিবহণ শ্রমিকরা তাদের প্রতিরোধ করে। খবর পেয়ে সিলেট কোতোয়ালী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং নাজিম নামের এক সন্ত্রাসীকে আটক করে। পরে অজ্ঞাত কারনে তাকে ছেড়ে দেওয়া হয়। আজমল আলী অভিযোগ করেন, সিলেট জেলা শ্রমিকলীগের সভাপতি টিএন্ডটি প্রকৌশলী এজাজুল হক এজাজ বলয়ের একদল সন্ত্রাসী এ হামলা চালায়। এজাজ এ হামলার নেপথ্যে ছিলেন এবং তিনি পরিবহণ শ্রমিক অঙ্গণে তার বলয়ের লোকদের দখলবাজী ও চাঁদাবাজীর শেল্টার দিয়ে যাচ্ছেন।
সিলেট কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ গৌছুল হোসেন জানান, স্ট্যান্ডে চাঁদা আদায় নিয়ে গোলযোগ সৃষ্টি হলে পুলিশ গিয়ে তা বন্ধ করে দেয়।
Related News
শাহজালাল মাজারের দানের টাকা গণনা হবে প্রতিদিন, ৬৫ শতাংশ পাবে মাজার কর্তৃপক্ষ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটেছে।Read More
সিলেটে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ১৬ প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) লঙ্ঘনের দায়ে সিলেটের ১৬টি প্রতিষ্ঠানকে মোটRead More



Comments are Closed