সাংবাদিক মহসীনের পিতার ইন্তেকাল, প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও ইউএনবি’র সিলেট প্রতিনিধি মোহাম্মদ মহসীনের পিতা হাজী মো. ফরিদ মিয়া (৮৫) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি…রাজিউন। ৯ ডিসেম্বর শনিবার সকাল সাড়ে ৯টায় তার গ্রামের বাড়ি নরসিংদী জেলা শহরের হাজীপুরের বাড়িতে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ৫ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে, সাংবাদিক মোহাম্মদ মহসীনের পিতার মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম ও সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল। এক শোকবার্তায় প্রেসক্লাব নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
প্রসঙ্গত, হাজী মো. ফরিদ মিয়া সিলেট নগরীর মহাজনপট্টির ব্যবসায়ী ছিলেন। তিনি দীর্ঘদিন মহাজনপট্টিতে হাজী ফরিদ এন্ড সন্স নামে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করেন।
বামাসাক’র শোক;
ইউএনবির সিলেট প্রতিনিধি ও দিনকালের ব্যুরো প্রধান মোহাম্মদ মহসীন’র পিতা সিলেটের প্রবীন ব্যবসায়ী হাজী মো. ফরিদ মিয়া, ডেইলি স্টারের ফটো সাংবাদিক ও বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক কমিশন (বামাসাক) সিলেটের সাধারন সম্পাদক শেখ আশরাফুল আলম নাসিরের বাবা আব্দুস সাত্তার, ডেইলি স্টারের স্টাফ রিপোর্টার মিন্টু দেশোয়ারার ২০ মাস বয়সী ছেলে রুদ্র দেশোয়ারার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে।
বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক কমিশনের নেতৃবৃন্দ এক শোকবার্তায় শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তারা বিদেহী আত্মার শান্তি কামনা করেন। বিবৃতিদাতারা হলেন কমিশনের সভাপতি ফয়সল আহমদ বাবলু, মুকিত রহমানী, ছামির মাহমুদ, মনোয়ার জাহান চৌধুরী, মো. নাসির উদ্দিন, ইউসুফ আলী।
শফি আহমদ চৌধুরীর শোক;
দৈনিক দিনকাল সিলেটের ব্যুরো প্রধান ও ইউএনবি’র সিলেট প্রতিনিধি মোহাম্মদ মহসীনের পিতা নগরীর মহাজনপট্টির হাজী ফরিদ এন্ড সন্স এর স্বত্তাধিকারী হাজী মো. ফরিদ মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য, সিলেট-৩ আসনের সাবেক এমপি আলহাজ¦ শফি আহমদ চৌধুরী। তিনি শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এদিকে সাংবাদিক মহসীনের পিতার মৃত্যুতে অনুরূপ শোক প্রকাশ করেছেন দক্ষিণ সুরমা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম ইমরান, দপ্তর ও পাঠাগার সম্পাদক ফটো সাংবাদিক এম এ খালিক, তুরুকখলা হাড়িয়ারচর স্বপ্নপূরণ একতা যুব সমিতির সভাপতি হাফিজ মাওলানা সুলাইমান আহমদ, সহ সভাপতি আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, সহ সাধারণ সুহেদ আহমদ সহ সমিতির নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed