কর্মসৃজন প্রকল্প কাজে সুযোগ পেলেন ১০ হাজার শ্রমিক
সাহানুর রহমান, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট প্রতি বছর নভেম্বর-ডিসেম্বরের দিকে গ্রামগুলোতে কাজ না থাকায় কর্মহীন হয়ে পড়ে নিন্ম আয়ের শ্রমজীবী মানুষ। তাই তাদের কর্মসংস্থান সৃষ্টির জন্য সরকার কর্মসৃজন নামে একটি প্রকল্প গ্রহণ করেছে। ওই প্রকল্পের আওতায় নিন্ম আয়ের শ্রমিক শ্রেণির লোকজন কর্মসংস্থানের সুযোগ পেয়েছে। কর্মসৃজন প্রকল্পের আওতায় লালমনিরহাট জেলায় কর্মসংস্থান হয়েছে প্রায় ১০ হাজার শ্রমিকের। তারা পেয়েছে ৮০ দিনের কাজের সুযোগ।
স¤প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটি’র সভাপতি মোতাহার হোসেন এমপি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নে এ কর্মসুচির উদ্বোধন করেন। ইতোমধ্যে জেলার পাঁচটি উপজেলার ৪৫টি ইউনিয়নে শ্রমিকরা কাজ শুরু করে দিয়েছেন।
হাতীবান্ধা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহম্মেদ জানান, শ্রমিকরা এক একটি দলে অšতর্ভুক্ত হয়ে নিদিষ্ট প্রকল্পের আওতায় রাস্তাঘাট, খেলার মাঠ, বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানের মাঠে মাটি ভরাটের কাজ করছেন। এতে সাধারণ শ্রমিকরা দৈনিক ২০০ টাকা ও দল নেতা ২৫০ টাকা হারে মজুরি পাবেন।
জানা গেছে, শ্রমিকরা নিজ নামে ব্যাংক হিসাব নম্বরে চেকের মাধ্যমে সপ্তাহে একদিন মজুরি উত্তোলন করতে পারবেন। সরকারি কর্ম দিবসে সপ্তাহে একদিন তাদের ছুটি থাকবে। তবে ছুটির দিনে মজুরি পাবেন না। শুরু থেকে প্রথমত ৪০ দিন পরে আরও ৪০ দিন করে মোট ৮০ দিন কাজ করে একজন সাধারণ শ্রমিক ১৬ হাজার টাকা এবং দল নেতারা ২০ হাজার টাকা আয় করতে পারবেন।
হাতীবান্ধা উপজেলার সির্ন্দুনা ইউনিয়ন চেয়ারম্যান নুরল আমিন জানান, সরকার এ সময় কর্মসৃজন কর্মসূচি চালু করায় অনেক কর্মহীন শ্রমিক কাজের সুযোগ পেয়েছে। তাদের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। তবে এ কর্মসুচিতে সুবিধা ভোগীর সংখ্যা আরও বাড়াতে হবে। এখনো অনেক শ্রমিক কর্মহীন অবস্থায় রয়েছে। তাদের কর্মসংস্থা করা প্রয়োজন।
লালমনিরহাট জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে সহকারী কমিশনার সুজা উদ দৌলা জানান, চলতি বছরে লালমনিরহাটের পাঁচটি উপজেলায় মোট ৯ হাজার ২ শত ৪৬ জন শ্রমিক কর্মসৃজন প্রকল্পে কাজের সুযোগ পাওয়ায় তাদের কর্মসংস্থান তৈরি হয়েছে। যার মধ্যে লালমনিরহাট সদর উপজেলায় ১ হাজার ৯ শত ৩২ জন, আদিতমারীতে ১ হাজার ৮ শত ২২ জন, কালীগঞ্জে ১ হাজার ৯শত ৫২ জন, হাতীবান্ধায় ২ হাজার ১১ জন ও পাটগ্রাম উপজেলার ১ হাজার ৫শত ২৯ জন শ্রমিক রয়েছেন।
Related News
পঞ্চগড়ে যুবকদের স্বাবলম্বী করতে মাসব্যাপী প্রশিক্ষণ ও সনদ বিতরণ
মো.সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড় ব্যাটালিয়ন ১৮ বিজিবির ব্যবস্থাপনায় সীমান্তবর্তী এলাকার ৩৩ জনRead More
পঞ্চগড়ে তরুণদের নিয়ে ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: জাতিসংঘের আদলে আন্তর্জাতিক সংকট নিয়ে আলোচনা, কূটনৈতিক নেগোশিয়েশন,Read More



Comments are Closed