Main Menu

সিলেট মহানগর জামায়াতের বিক্ষোভ সমাবেশ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর মো: ফখরুল ইসলাম বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুসলমানদের পবিত্র স্থান জেরুজালেমকে ইসরাঈলের রাজধানী হিসেবে স্বীকৃতি প্রদানের ঘটনায় গোটা মুসলিম উম্মাহ বিক্ষুব্ধ, মর্মাহত ও বিস্মিত। তার এ স্বীকৃতি মধ্য প্রাচ্যের শান্তি পরিকল্পনাকে ভেঙে চুরমার করে দিয়েছে। ‘সারাবিশ্বের মুসলমানদের প্রথম কেবলা ও প্রাণের স্পন্দন পবিত্র মসজিদুল আকসা জেরুজালেম শহরেই অবস্থিত। কাজেই জেরুজালেম শহরটি কখনও ইসরাইলের রাজধানী হতে পারে না। জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণা করা থেকে ইসরাইলকে বিরত রাখার লক্ষে জাতিসংঘ ও ওআইসি সহ সব শান্তিকামী রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে। মুসলমানদের পবিত্র ভুমি জেরুজালেমে ইসরাঈলের রাজধানী স্থানান্তর গোটা বিশ্ব মুসলিমের হৃদয়ে রক্তক্ষরণের শামিল। এথেকে ট্রাম্প ও ইসরাইলকে বিরত রাখতে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে।
শুক্রবার জামায়াত কেন্দ্র ঘোষিত দেশব্যাপী বিক্ষোভ কর্মসুচীর অংশ হিসেবে জেরুজালেমে ইসরাঈলের রাজধানী স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে সিলেট মহানগর জামায়াত আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন- সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী মো: শাহজাহান আলী, জামায়াত নেতা মাওলানা মুজিবুর রহমান, ক্বারী আলাউদ্দিন, হাফিজ মশাহিদ আহমদ, আব্দুল্লাহ আল মুনিম, মু. আজিজুল ইসলাম, এডভোকেট জামিল আহমদ রাজু ও ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর সেক্রেটারী নজরুল ইসলাম প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতাসীন হওয়ার পর থেকে একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত নিয়ে যুক্তরাষ্ট্রকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র করছে। এরই ধারাবাহিকতায় মুসলমানদের ধর্মীয় অনুভুতিতে আঘাত করতেই জেরুজালেমে ইসরাঈলের রাজধানী স্থানান্তরের সিদ্ধান্তকে সমর্থন দিয়েছে। জেরুজালেম মুসলিম উম্মাহর পবিত্র স্থান। এখানে ফিলিস্তিনের রাজধানী হতে পারে কিন্তু ইসরাইলের নয়। এই সিদ্ধান্তের প্রতিবাদে গোটা বিশ্ব মুসলিম বিশ্ব এখন উত্তাল। এই সময়ে অনাকাঙ্খিত যে কোন পরিস্থিতি সৃষ্টির আগে এই সিদ্ধান্ত প্রত্যাহারে ইসরাঈল ও তাদের দোসর যুক্তরাষ্ট্রকে বিরত রাখতে জাতিসংঘ সহ শান্তি কামী রাষ্ট্র সমুহকে এগিয়ে আসতে হবে। অন্যথায় মুসলিম বিশ্ব তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে পবিত্র ভুমিকে রক্ষা করবেই। এর ফলে যে কোন অনাকাঙ্খিত পরিস্থিতির দায়ভার যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে বহন করতে হবে।

Share





Related News

Comments are Closed