কমলগঞ্জে ১০৫ বোতল ফিন্সিডিলসহ গ্রেফতার ১
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে ১০৫ বোতল ভারতীয় মাদক ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় শমশেরনগর ইউনিয়নের বড়চেগ গ্রামে নিজ বাড়ি থেকে মাদক ব্যবসায়ী শফিক মিয়াকে (৫০) গ্রেফতার করা হয়।
গ্রামবাসী ও কমলগঞ্জ থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় বড়চেগ গ্রামের মৃত মজিদ মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী শফিক মিযার বাড়িতে কমলগঞ্জ থানার এএসআই আব্দুল হামিদের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। অভিযানকালে তার বাড়ি থেকে ১০৫ বোতল ভারতীয় মাদক ফেন্সিডিল উদ্ধার করা হয়। বৃহস্পতিবার রাতেই পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইন ২৫- ডি ধারায় একটি মামলা হলে মাদক ব্যবসায়ী শফিক মিয়াকে গ্রেফতার দেখিয়ে শুক্রবার সকালে মৌলভীবাজার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
জানা যায়, শফিক মিয়া দীর্ঘ দিন ধরে নিজ বাড়িতেই মাদক ব্যবসা করছিল। মাদক সেবনকারীরা তার বাড়িতে এসে ফেন্সিডিল ক্রয় করে নিত।
মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তা এসআই চম্পক ধাম বলেন, মামলায় গ্রেফতার হওয়া শফিক মিয়ার নাম উল্লেখ করে আরও কয়েকজনকে অজ্ঞাত আসামী দেখানো হয়। তিনি আরও বলেন, যেহেতু নিজ বাড়িতে এভাবে মাদক ব্যবসা করছিল ধারনা করা হচ্ছে এ ব্যবসার সাথে আরও কয়েকজন জড়িত থাকতে পারে। আসামীকে থানায় এনে জিজ্ঞাসাবাদকালে আরও নাম পেলে তাদের আসামী করা হবে।
Related News
মৌলভীবাজারে পুলিশ পরিচয়ে ডাকাতি, ছাত্রদল সভাপতিসহ গ্রেফতার ৫
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার সদর উপজেলার ৬নং একাটুনা ইউনিয়নের রায়শ্রী এলাকায় মহিষবাহী পিকআপ ডাকাতির ঘটনায়Read More
মৌলভীবাজারে প্রাইভেট কারের ধাক্কায় শিক্ষার্থী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় প্রাইভেট কারের ধাক্কায় তানভির আহমদ (২১) নামে এক মোটরসাইকেল আরোহীRead More



Comments are Closed