Main Menu

বালাগঞ্জে ৫ ইউনিয়ন ছাত্রদল কমিটি বিলুপ্ত ঘোষনা

বালাগঞ্জ প্রতিনিধি : সিলেটের বালাগঞ্জে দেওয়ানবাজার ইউনিয়ন ব্যতিত ৫টি ইউনিয়নের ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষনা করা হযেছে। উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ আজমুল হোসেন ও সাধারন সম্পাদক সায়েম আহমদ সোহেল ৭ ডিসেম্বর বৃহস্পতিবার এক প্রেস বিঞ্জপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

তারা জানান জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীলতা আনয়ন ও নতুন নেতৃত্ব সৃষ্টির লক্ষে এক জরুরী সিদ্বান্ত গ্রহন করে বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের দেওয়ানবাজার ব্যতিত পূর্বপৈলনপুর, বোয়ালজুড়, পশ্চিমগৌরিপুর,বালাগঞ্জ ও পূর্বগৌরিপুর ইউনিয়ন শাখার কমিটি বিলুপ্ত করা হয়।

পাশাপাশি সভাপতি / সাধারন সম্পাদক পদে আগ্রহী প্রার্থীদেরকে আগামী ২০ ডিসেম্বরের মধ্যে বালাগঞ্জ উপজেলা সভাপতি/ সাধারন সম্পাদকের নিকট জীবন বৃত্তান্ত জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়।

Share





Related News

Comments are Closed