মৌলভীবাজারে ছাত্রলীগের অভ্যন্তরীন কোন্দলে দুই ছাত্র নিহত
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে অভ্যন্তরীন কোন্দলের জেরে দুই ছাত্রলীগ কর্মী নিহত হয়েছে।
নিহতরা হলেন শহরের পুরাতন হাসপাতাল রোডের বাসিন্দা আবু বক্কর সিদ্দিকের ছেলে মৌলভীবাজার সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র শাহবাব রহমান (২০) ও সদর উপজেলার দুর্লভপুর গ্রামের বিলাল হোসেনের ছেলে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী মাহি আহমদ (১৮)।
স্থানীয়রা দুইজনকে ছাত্রলীগের কর্মী বলে জানালেও তা অস্বীকার করেছেন জেলা ছাত্রলীগের সভাপতি আছাদুজ্জান রনি।
তিনি বলেন, “নিহত দুইজন ছাত্রলীগের কোনো কমিটিতে নেই। তবে ছাত্রলীগ সমর্থক হলে হতে পারে, আমার জানা নেই।”
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সন্ধ্যায় একদল দুর্বৃত্ত তাদের কুপিয়ে পালিয়ে যায়। পরে তাদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়ার পর দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। ওসি জানান, অভ্যন্তরীন কোন্দলের জেরে দুই জন নিহত হয়েছে।
Related News
জুড়ীতে অটোরিকশাচালককে হত্যার অভিযোগ, মা-মেয়ে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে সিএনজিচালিত অটোরিকশার এক চালককে কুপিয়ে হত্যার পর মরদেহ নদীতে ভাসিয়েRead More
মৌলভীবাজারে ২ সিএনজির মুখোমুখি সংঘর্ষে তরুণী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক তরুণী নিহত হয়েছেন। এRead More



Comments are Closed