আফতাবনগরে দুই যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর বাড্ডার আফতাবনগর এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাত দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে দু’জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
পুলিশের একটি সূত্র বলছে, আফতাব নগরের পূর্ব মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাদের উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে তাদের বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে হবে। নিহত দুই যুবকের নাম ও পরিচয় এখনো জানা যায়নি।
ঢাকা মেডিকেল কলেজ সূত্র জানিয়েছে, বাড্ডা থানার পুলিশের একটি দল গুলিবিদ্ধ দুই যুবককে উদ্ধার করে ভোর রাতের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। আনার পর চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন। তবে ঠিক কখন তারা মারা গেছেন তা নিশ্চিত করে বলা যায়নি। লাশ জরুরি বিভাগ মর্গে রাখা আছে।
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
ঢাকার যাত্রাবাড়ীতে একের পর এক ককটেল বিস্ফোরণ
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে মিনিটের ব্যবধানে পরপর পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতেRead More
ঢাকার মিরপুরে যাত্রীবাহী দুই বাসে আগুন
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর মিরপুরে খুব প্রায় একই সময়ে (মিনিটের ব্যবধানে) দুইটি যাত্রীবাহী বাসে আগুন লাগারRead More



Comments are Closed