শাল্লায় সোলার বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন ১০ ডিসেম্বর
শাল্লা প্রতিনিধি : শাল্লার হবিবপুর ইউনিয়নের প্রত্যন্ত হাওর এলাকা আগুয়াই-শ্বাসখাই বাজারের মধ্যবর্তী স্থানে ৩২ কোটি টাকা ব্যয়ে নির্মাণ হয়েছে ‘দুর্গম হাওর সোলার বিদ্যুৎ প্রকল্প’। ৪০০ গ্রাহক এই প্রকল্প থেকে বিদ্যুৎ সংযোগ পাবেন। ঠিকাদারী প্রতিষ্ঠান রহিমা আফরোজ এই প্রকল্পের কাজ করছে। আগামী ১০ ডিসেম্বর রোববার সকাল ১০ টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এই প্রকল্পের উদ্বোধন করবেন।
শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের আগুয়াই-শ্বাসখাই বাজারের মধ্যবর্তী স্থানে ৪ একর ভূমির উপর নির্মিত হয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের দুর্গম হাওর সোলার বিদ্যুৎ প্রকল্প। এই প্রকল্পে ২৩২২ টি সোলার প্যানেল ও ৫৪০ টি ব্যাটারী ব্যবহার করা হয়েছে। প্রকল্প থেকে বিদ্যুৎ পাবে আগুয়াই, শ্বাসখাই বাজার, বিলপুর, সরসপুরসহ ১৬টি পাড়ার ৪শ’ পরিবার।
প্রকল্প থেকে মিটার সংযোগ হবে পল্লী বিদ্যুতের নিয়মে। প্রত্যেক গ্রাহককে সংযোগের জন্য প্রাক্কলন ব্যয় ৭০৩ টাকা, নিরাপত্তা জমা ৩৭৫ টাকা দিতে হবে।
জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম জানান, আগামী ১০ ডিসেম্বর রোববার আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী এই প্রকল্পের উদ্বোধন করবেন। গণভবনে বিদ্যুৎ প্রতিমন্ত্রী, বিদ্যুৎ ও জ্বালানী উপদেষ্টা, বিদ্যুৎ সচিবসহ সংশ্লিষ্টরা থাকবেন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি, সুনামগঞ্জের মাননীয় সংসদ সদস্যগণ, জেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, পৌর মেয়র এবং শাল্লার এই প্রকল্পের সুবিধাভোগীদের প্রতিনিধিদের থাকার জন্য আমন্ত্রণ জানানো হবে।
Related News
ছাতকে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রলীগRead More
তাহিরপুরে শিশুকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বিস্কুট দেওয়ার কথা বলে পাঁচ বছর বয়সী এক শিশুকে ডেকেRead More



Comments are Closed