ডোমারে হানাদার মুক্ত দিবস পালিত
মোঃ রিমন চৌধুরী, নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর ডোমার উপজেলায় আজ বুধবার হানাদার মুক্ত দিবস পালন করা হয়েছে। ১৯৭১ সালের ৬ ডিসেম্বর উপজেলার গুরুত্বপূর্ণ বানিজ্য কেন্দ্র হিসেবে পরিচিত ডোমার মুক্ত করে বীর মুক্তিযোদ্ধারা।
ডোমার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড’র সহযোগীতায় সকাল ১০টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্ত্বর হতে একটি বর্ণ্যাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে কমপ্লেক্স চত্ত্বরেই গিয়ে শেষ হয়। এর আগে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জাতীয় ও মুক্তিযোদ্ধা পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, পবিত্র কোরআন তেলোয়াত, শহীদদের আত্মার মাগফেরাত কামনা, দোয়া মাহফিল ও এক মিনিট নিরবতা পালন করা হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরননবীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া, পৌর মেয়র আলহাজ্ব মনছুল ইসলাম দানু, ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, ডোমার থানার ওসি মোকছেদ আলী, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক সরকার ফারহানা আক্তার সুমি, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল জব্বার, সহকারী কমান্ডার ইলিয়াছ হোসেন, শসছের আলী, প্যানেল মেয়র এনায়েদ হোসেন নয়ন, পৌর আওয়ামী লীগের সম্পাদক ময়নুল হক মনু, মুক্ত দিবস উৎযাপন কমিটির আহবায়ক মাহমুদ মিনহাজ সাদাদ সুপ্ত, প্রেসক্লাব সম্পাদক ও মুক্তিযোদ্ধা সন্তান আসাদুজ্জান চয়ন, আল-আমীন রহমান প্রমূখ।
Related News
পঞ্চগড়ে তরুণদের নিয়ে ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: জাতিসংঘের আদলে আন্তর্জাতিক সংকট নিয়ে আলোচনা, কূটনৈতিক নেগোশিয়েশন,Read More
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More



Comments are Closed