Main Menu

দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে সিলেটে শোয়া কর্মসূচী পালন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা’র আয়োজনে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবীতে ৬ ডিসেম্বর বুধবার বেলা ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে ২০ মিনিট শোয়া কর্মসূচী পালিত হয়েছে।
কর্মসূচি চলাকালে বক্তারা বলেন, সরকার বর্তমানে দেশের উন্নয়নে সর্বাত্মকভাবে আন্তরিকতা নিয়ে এবং ডিজিটাল বাংলাদেশ গঠন ও দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার জন্য আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছেন। তার ফলশ্র“তিতে দেশের সাধারণ মানুষের জীবনমান উন্নতির দিকে অগ্রসর হচ্ছে। কিন্তু সরকারের এই সাফল্যে একটি কুচক্রীমহল অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। তারা তাদের নিজস্ব স্বার্থ হাসিলের জন্য দ্রব্যমূল্যের দাম দিন দিন তীব্র থেকে তীব্রতর করছে। কালোবাজারীরা খাদ্যপণ্য গোদামজাত করে অহেতুকভাবে খাদ্য সংকট দেখিয়ে প্রতিনিয়ত দাম বাড়িয়ে বিক্রি করছে। এতে সাধারণ মানুষর তাদের দিনাতিপাত করতে রীতিমত হিমশিম খাচ্ছে। বক্তারা আরো বলেন, প্রতিদিন বাজারে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি যেভাবে বাড়ছে তাতে সাধারণ মানুষের জীবনযাত্রার মান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সাধারণ মানুষ দ্রব্যমূল্যের এই উর্ধ্বগতিতে দিশেহারা হয়ে যাচ্ছে। তাই এই বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে গুরুত্বসহকারে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণে যথাযথ দায়িত্বশীলতার মাধ্যমে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে ও সাধারণ মানুষের জীবনযাত্রার মানের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে দ্রব্যের মূল্য নির্ধারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা অতীব প্রয়োজন হয়ে দাড়িয়েছে।
সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা’র প্রতিষ্ঠাতা সভাপতি ও বিভাগীয় আহŸায়ক কমিটির আহবায়ক মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে সদস্য সচিব হুমায়ুন রশিদ চৌধুরীর পরিচালনায় ২০ মিনিট শোয়া কর্মসূচী পূর্ব সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন সিলেট মহানগর আহŸায়ক কমিটির সদস্য সচিব মোঃ আশিক আহমদ। কর্মসূচীর সাথে একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন সিলেট ব্যবসায়ী স্বার্থ সংরক্ষণ পরিষদ’র সাংগঠনিক সচিব মোঃ জাকারিয়া ইমরুল, বিশিষ্ট্য সমাজসেবক নুরুল ইসলাম চৌধুরী, বিভাগীয় আহŸায়ক কমিটির প্রচার সচিব ফখরুল আল হাদী, দপ্তর সচিব মোঃ এমদাদুল হক চৌধুরী মামুন, প্রবাসী বিষয়ক সমন্বয় সচিব মোঃ বদরুল ইসলাম, বিভাগীয় কমিটির সদস্য মোঃ আব্দুল মুকিত, সিলেট মহানগর আহŸায়ক কমিটির আহŸায়ক মোঃ মুখলিছুর রহমান, সাংগঠনিক সচিব মোঃ মকবুল চৌধুরী, সদস্য মোহাম্মদ সাজ্জাদ খান, সিলেট জেলা আহŸায়ক কমিটির সদস্য সচিব মোঃ সানোয়ার হোসেন, সাংগঠনিক সচিব মোঃ মিজানুর রহমান, সিলেট কল্যাণ সংস্থা’র নেতৃবৃন্দদের মধ্য থেকে প্রতিষ্ঠাতা সদস্য মোঃ মিজানুর রহমান মিজান, আরাফাত হোসেন সোহাগ, মোঃ আলিম উদ্দিন, মোঃ কেরামত হোসেন, ইসমত ইবনে ইসহাক, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা’র নেতৃবৃন্দদের মধ্য থেকে মহসিন উদ্দিন তালুকদার, মোঃ তাজ উদ্দীন, মোঃ আলিম, মোঃ সালমান আহমেদ, জমিরুল হক তালুকদার, আনহার চৌধুরী, মোঃ খালিক নূর, সাইফুল ইসলাম, আবুল হাসান ইমরান, আব্দুল­াহ হাসনাত রাহি, আবুল কালাম, বিমল সিংহ, মোহাম্মদ আলী, মোঃ আব্দুস সালাম, সাংবাদিক মোঃ আজমল আলী, শেখ মোঃ রাহিম আহমদ, ইকবাল হোসেন।
বেলা ১১টায় সভাপতির বাঁশির সাথে সাথে এ প্রজন্মের মুক্তিযোদ্ধারা ২০ মিনিটের জন্য রাস্তায় শোয়ে পড়েন। আবার বাঁশি বাজার সাথে সাথে ২০ মিনিটের শোয়া কর্মসূচী সমাপ্ত হয়। কর্মসূচীতে বাংলাদেশ প্রেমী প্রায় অর্ধশত সচেতন নাগরিকবৃন্দ স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করেন। ২০ মিনিট শোয়া কর্মসূচী চলাকালীন সময়ে ধারাভাষ্য বিবরণ করেন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহের।

Share





Related News

Comments are Closed