Main Menu

কোচিং বানিজ্য বন্ধের দাবীতে শ্রীমঙ্গলে মানববন্ধন

শ্রীমঙ্গল প্রতিনিধি: কোচিং বানিজ্য বন্ধ করুন, জাতি গঠনে এগিয়ে আসুন, কোচিং বানিজ্য বন্ধের দাবীতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল চৌমুহনা চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল সাড়ে ১১টায় দুর্নীতি দমন কমিশন দুদক এর সামাজিক সংগঠন দুর্নীতি প্রতিরোধ কমিটি দুপ্রক শ্রীমঙ্গল এর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন দুপ্রক শ্রীমঙ্গল এর সভপতি সৈয়দ নেসার আহমদ, সাধারণ সম্পাদক মো: আব্দুর রউপ তালুকদার, সনাক সদস্য দ্বীপেন্দ্র ভট্টাচার্য, মো: রহমত আলী, দুপ্রক সদস্য এস এ হামিদ, সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমদ, সুজন সদস্য হাজী এলেমান কবীর প্রমুখ।

Share





Related News

Comments are Closed