Main Menu

কমলগঞ্জে কোচিং বাণিজ্য বন্ধের দাবিতে মানববন্ধন

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজার চৌমুহনা চত্বরে “কোচিং বাণিজ্য বন্ধ করুন, জাতি গঠনে এগিয়ে আসুন” এই শ্লোগানকে সামনে রেখে সারা দেশের কর্মসূচীর অংশ হিসাবে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
রোববার বেলা সোয়া ২টায় কমলগঞ্জ উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক আব্দুল হান্নান চিনুর নের্তৃত্বে এ মানববন্ধন কর্মসূচীতে অংশ গ্রহন করেন শিক্ষক, ছাত্র, ব্যবসায়ী, সাংবাদিকসহ নানা পেশার মানুষজন।

Share





Related News

Comments are Closed