সিকৃবিতে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: যথাযোগ্য মর্যাদায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উদ্যাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে কেন্দ্রীয় মসজিদ কমিটির উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও বিশ্ববিদ্যালয়ের পরিবারভুক্ত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের অংশগ্রহণে পবিত্র কোরআন তিলওয়াত, হাম্দ নাত, আযান-ইকামতা, সিরাত বিষয়ক কুইজ ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। ইতোমধ্যে বিজয়ী প্রতিযোগীদের মধ্যে পুরষ্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর জানায়. মসজিদ কমিটির সভাপতি প্রফেসর ড. মোঃ মোহন মিয়ার সভাপতিত্বে ও সিকৃবির কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোঃ হারুন-অর-রশিদের সঞ্চলনায় শনিবার বাদ মাগরিব ঈদ-ই-মিলাদুন্নবীর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার। মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর পবিত্র জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে মুসল্লিদের উদ্দেশ্যে বয়ান পেশ করেন ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হযরত মাওলানা শাহ্ নজরুল ইসলাম।
নবীজির জীবনীর উপর আলোচনায় বক্তারা বলেন আরবের মরুপ্রান্তরে শান্তি ও কল্যাণের ¯িœগ্ধ বারিধারার মতো যে মহামানবের আবির্ভাব ঘটেছিলো, তিনি কেবল আরবেরই নন, সারা বিশ্বে এক অভূতপূর্ব মানবতার বিপ্লব ঘটিয়েছিলেন। রাসুল (সাঃ) ছিলেন আদর্শের প্রতীক। আলোচকবৃন্দ মুসল্লিদেরকে সন্ত্রাসমুক্ত, শান্তিপূর্ণ সমাজ গঠনে মহানবী (সাঃ) এর আদর্শ অনুকরণের জন্য আহবান জানান। মিলাদ মাহফিল শেষে দেশের শান্তি, সমৃদ্ধি ও মুসলিম উম্মার ঐক্য এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed