যৌনতায় তৃপ্ত দেশ ভারত
বৈশাখী নিউজ ডেস্ক : মানুষের জীবনে যৌনতা এক অবিচ্ছেদ্য অঙ্গ। আর সেই যৌনতা উপভোগে বিশ্বের মধ্যে এগিয়ে ভারত। ভারতীয় সংবাদমাধ্যম ২৪ ঘণ্টা শনিবার প্রতিবেদনে জানায়, সম্প্রতি এক সমীক্ষায় দেখা গেছে বিশ্বের মধ্যে ভারতীয়রাই সবচেয়ে বেশি যৌন জীবন উপভোগ করে থাকেন।
জন্ম নিরোধ পণ্য নির্মাতা সংস্থা ডিউরেক্স সম্প্রতি বিশ্বজুড়ে বিভিন্ন দেশের মানুষের যৌনজীবন, যৌনঅভ্যাস নিয়ে এক সমীক্ষা চালায়। বিশ্বের ৪২টি দেশের বিভিন্ন বয়সের ৩৩ হাজার মানুষকে নিয়ে এই সমীক্ষা চালানো হয়।
সমীক্ষা ফলাফল বলছে, ভারতীয়দের মধ্যে যৌন জীবনে তৃপ্তির হার প্রায় ৭২ শতাংশ। যা বিশ্বের যে কোনো দেশের মধ্যে সর্বাধিক।
সমীক্ষায় ৭৯ শতাংশ মানুষ বলেছেন প্রতি সপ্তাহে তারা যৌনতায় লিপ্ত হন। যৌনতায় লিপ্ত হওয়ার হার সবচেয়ে বেশি ২৫ থেকে ৩৪ বছর বয়সীদের মধ্যে।
এদের প্রত্যেকেই জানিয়েছেন, যৌনতার জন্য তাদের কাছে সবচেয়ে পছন্দের জায়গা নিজের বাড়ি। একইসঙ্গে ৫৪ শতাংশ মানুষ জানিয়েছেন, যৌনসঙ্গী হিসেবে নির্দিষ্ট মানুষকেই তাদের পছন্দ। অন্যদিকে ২৮ শতাংশ মানুষ আবার যৌনসঙ্গী হিসেবে পছন্দ একের বেশি সঙ্গীকে।
Related News
দেশের মোটরসাইকেল প্রেমীদের জন্য বড় সুখবর
লাইফস্টাইল ডেস্ক: দেশে ৩৭৫ সিসি পর্যন্ত ইঞ্জিনক্ষমতার মোটরসাইকেল আমদানির সুযোগ দিয়েছে সরকার। নতুন আমদানিনীতিতে সম্পূর্ণRead More
যে ৮ টুথপেস্টে পাওয়া যায়নি মাইক্রোপ্লাস্টিক
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বাজারে বিক্রি হওয়া প্রচলিত টুথপেস্টের বড় একটি অংশে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্তRead More



Comments are Closed