Main Menu

সুনামগঞ্জে কলেজ শিক্ষক খুন

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় জমির বিরোধে প্রতিপক্ষের হামলায় এক কলেজ শিক্ষক খুন হয়েছেন।

নিহত আবু তুহিন জুয়েল (৪০) ওই গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে। তিনি জামালগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক ছিলেন।

জেলার জ্যেষ্ঠ এএসপি তাপস রঞ্জন ঘোষ জানান, শুক্রবার দুপুরে উপজেলার সেলবরশ ইউনিয়নের কাশিয়ানি গ্রামে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।

এএসপি তাপস বলেন, জুয়েলের সঙ্গে প্রতিবেশী আব্দুর রাজ্জাকের জায়গা-জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে কথাকাকাকাটির একপর্যায়ে রাজ্জাকের পক্ষের লোকজন তুহিনের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়ে কুপিয়ে আহত করেন বলে অভিযোগ। আহত তুহিনকে তার স্বজনরা ধরমপাশা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ খুনি ধরতে অভিযান চালাচ্ছে বলেও তিনি জানান।

Share





Related News

Comments are Closed