Main Menu

আনিসুল হকের মৃত্যুতে সিসিক মেয়রের শোক

বৈশাখী নিউজ ২৪ ডটকম: ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র ও এফবিসিসিআই-এর সাবেক সভাপতি আনিসুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

এক শোক বার্তায় সিসিক মেয়র বলেন, ‘একজন সজ্জন মানুষ হিসাবে মেয়র আনিসুল হকের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। আনিসুল হক তাঁর জীবদ্দশায় নানামুখী কর্মকান্ডে যুক্ত রেখে নিজেকে তৈরী করেছেন মানুষের সেবক হিসেবে।’

সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, বর্ণাঢ্য জীবনের অধিকারী আনিসুল হকের মৃত্যু দেশবাসীর অপূরণীয় ক্ষতি যা সহজে পূরণ হবার নয় বলে উল্লেখ করেন। তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Share





Related News

Comments are Closed