অন্তর্বাসের দাম ১৫ কোটি টাকা!
বৈশাখী নিউজ ডেস্ক: ছোট্ট একটি পোশাক বা পোশাকের অনুষঙ্গও বলা যায়। এটা সবসময় থাকে লোকচক্ষুর আড়ালে। দাম ১৫ কোটি! শুনলেই মাথা খারাপ হাওয়ার জোগার। ওই ছোট্ট পোশাকটি হল অন্তর্বাস। অন্তর্বাস নিয়ে ফ্যান্টাসি বা শো-অফ আছে অনেকের। সেরার সেরাকেই স্থান দেন নিজের অঙ্গে এবং নিজের ওয়ার্ডরোবে। কিন্তু তাই বলে পাঁচ, দশ বা ১৫ হাজার নয়, একেবারে ১৫ কোটি টাকা দাম অন্তর্বাসের। অবাক হচ্ছেন! তাহলে ভালো করে জেনে নিন কেনো এত দাম ওই ছোট্ট অন্তর্বাসের।
সোনা ও হীরে বসানোর পাশাপাশি সুন্দর নক্সা করা যা চোখ ধাঁধিয়ে দেবে সবার। প্রায় ২০ লক্ষ ডলার দামের অন্তর্বাসটি তৈরি করেছে ভিক্টোরিয়া’স সিক্ট্রেটস। হীরে, চুনি, পান্না কি নেই ওই ছোট্ট পরিধেয়টিতে। ১৬ হাজার রত্ন এবং ১৮ ক্যারেট সোনায় মোড়া এই অন্তর্বাস।
তবে এই অন্তর্বাস যতটা না মহিলাদের চোখ, তার থেকে বেশি নজর চোরদের। কারণ এই একটা অন্তর্বাস চুরি করতে পারলেই চোরের রোজগার ১৫ কোটি। শুনতে মজার মনে হলেও, এটাই বাস্তব। ওই ছোট্ট অন্তর্বাসের চুরি ঠেকাতে টাকা দিয়ে নিয়োগ করা হয়েছে প্রশিক্ষণ প্রাপ্ত নিরাপত্তারক্ষী। গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডে এটি এখন পর্যন্ত সবচেয়ে দামি অন্তর্বাস।
তথ্য সূত্র: ইআই
Related News
৫৭ বছর বয়সে ৫৮ সন্তানের বাবা
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের উরুজগান প্রদেশের ৫৭ বছর বয়সী মোহাম্মদ সাদিক ৫৮ সন্তানের ভরণপোষণ করতে গিয়েRead More
মিলনের পর সঙ্গীকেই খাবার বানায় যে স্ত্রী!
বৈশাখী নিউজ ডেস্ক: আজ ৮ অক্টোবর, বিশ্ব অক্টোপাস দিবস। সমুদ্রের রহস্যময় প্রাণীদের মধ্যে অক্টোপাস বরাবরইRead More



Comments are Closed