দৈনিক সিলেটের ডাক-এর ডিক্লারেশন বাতিলের আদেশ হাইকোর্টে স্থগিত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট থেকে প্রকাশিত দৈনিক সিলেটের ডাক পত্রিকার ডিক্লারেশন বাতিলের আদেশ তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।
হাইকোর্টের বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর এবং আতাউর রহমান খান সমন্বয়ে গঠিত বেঞ্চ বুধবার এ স্থগিতাদেশ দেন।
দৈনিক সিলেটের ডাক-এর আইনজীবী ব্যারিস্টার আব্দুল হালিম কাফি এ তথ্য নিশ্চিত করেছেন। হাইকোর্টের এ আদেশের ফলে দৈনিক সিলেটের ডাক প্রকাশে আর কোন বাধা নেই বলে জানান ব্যারিস্টার কাফি।
ব্যারিস্টার কাফি ছাড়াও দৈনিক সিলেটের ডাক-এর পক্ষে শুনানীতে অংশ নেন সিনিয়র আইনজীবী এ এম আমিন উদ্দিন এবং এডভোকেট নিজাম উদ্দিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।
গত ১৮ জুন সিলেটের জেলা প্রশাসক রাহাত আনোয়ার দৈনিক সিলেটের ডাক-এর ডিক্লারেশন বাতিল করেন। এ আদেশের বিপক্ষে পত্রিকাটির সম্পাদকমন্ডলীর সভাপতি, বিশিষ্ট শিল্পপতি ড. রাগীব আলী হাইকোর্টে রিট করেন। রিটের প্রেক্ষিত বুধবার হাইকোর্ট এ আদেশ দেন।
Related News
প্রয়াত সাংবাদিক তুহিনুল হক তুহিনের রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য ও প্রতিভাবান সাংবাদিক প্রয়াত তুহিনুল হক তুহিনের রূহেরRead More
হৃদরোগে আক্রান্ত প্রবীণ ফটো সাংবাদিক আতাউর রহমান আতা
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক সিলেট বাণীর চীফ ফটো সাংবাদিক, সিলেট বিভাগীয় ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতাRead More



Comments are Closed