জয়পুরহাটে ব্যাংক থেকে ৪৫ লক্ষ টাকা চুরি
মোঃ অালী হাসান, জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে জনতা ব্যাংক থেকে ৪৫ লাখ চুরি হয়েছে। এ ঘটনায় ব্যাংকের ক্যাশিয়ার আবু রাইহান ও পিয়ন আমানত হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
জনতা ব্যাংকের জয়পুরহাট শাখা ব্যবস্থাপক শাহ আলম জানান, আজ মঙ্গলবার দুপুরে জনতা ব্যাংক থেকে টিনের বাক্সে করে সোনালী ব্যাংকে টাকা পাঠানোর জন্য কাপড়ের ব্যাগে টাকা গুছিয়ে রাখা হয়। টিনের বাক্সে টাকা উঠানোর সময় টাকা ভর্তি একটি কাপড়ের ব্যাগ গ্রাহক বেশে কে বা কারা নিয়ে যায়। পরে হিসাব করে দেখা যায় ওই কাপড়ের ব্যাগে ৪৫ লাখ টাকা ছিল। এ ঘটনায় পুলিশ ব্যাংকের ক্যাশিয়ার আবু রাইহান ও পিয়ন আমানত হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নিয়ে যায়।
জয়পুরহাট সদর থানার ওসি তদন্ত মোমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ব্যাংকের টাকা চুরির সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারসহ টাকা উদ্ধারের চেষ্টা চলছে।
Related News
চলন্ত অটোরিকশা থেকে থুতু ফেলতে যাওয়া তরুণীর মাথা থেতলে দিলো ট্রাক
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনার সাঁথিয়ায় চলন্ত অটোরিকশা থেকে মাথা বের করে থুতু ফেলতে গিয়ে ট্রাকেরRead More
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More



Comments are Closed