Main Menu

গোয়াইনঘাটে সংঘর্ষে আহত ১ জনের মৃত্যু

গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাটে খাল দখলকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে বদর উদ্দিন নামে একজন মারা গেছেন। নিহত বদর উদ্দিন উপজেলার ফুলের গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে। এ ঘটনায় ফুলের গ্রামের বিলাল উদ্দিন বাদী হয়ে গোয়াইনঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

উল্লেখ্য, গত ১৬ নভেম্বর সকালে গোয়াইনঘাট উপজেলায় একটি খাল দখলকে কেন্দ্র করে লাফনাউট ও ফুলের গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ২৫জন আহত হন। উপজেলার আলীরগাঁও ইউনিয়নের মায়াবনের তীরে খয়রতিখাল (হিদাইরখাল) এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। রোববার সন্ধায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত বদর উদ্দিনের লাশ দাফনের প্রস্তুতি চলছে।

Share





Related News

Comments are Closed