শ্রীমঙ্গলে দলিত জনগোষ্ঠীর মানববন্ধন সমাবেশ
শ্রীমঙ্গল প্রতিনিধি: দেশের সকল সরকারি, বেসরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ে দলিত কোটা প্রবর্তন ও বাস্তবায়ন সহ ৮ দফা দাবিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালিত হয়েছে।
রবিবার দুপুরে শহরের চৌমুহনা চত্ত¡রে মৌলভীবাজার চা জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্ট ও বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম) কমিটির যৌথ উদ্যোগে ও নাগরিক উদ্যোগের সহযোগিতায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন বিডিইআরএম কেন্দ্রীয় কমিটির সভাপতি সুনীল কুমার মৃধা, জেলা সভাপতি পরিমল সিং বাড়াইক, ম্যাক বাংলাশের নির্বাহী পরিচালক এস এ হামিদ প্রমুখ।
সমাবেশে জাত-পাত ও পেশাভিত্তিক বৈষম্য প্রতিরোধে দ্রæত ‘বৈষম্য বিলোপ আইন’ প্রণয়ন, সকল দলিত জনগোষ্ঠীকে ‘সামজিক নিরাপত্তা কর্মসূচির’র আওতায় আনা, দলিতদের আবাসন সমস্যা নিরসনে তাদের মধ্যে খাস জমি বরাদ্ধ দেওয়া সহ দলিত জনগোষ্ঠার ৮ দফা দাবি জানানো হয়।
Related News
মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীরRead More
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More



Comments are Closed