সোনার দাম ভরিতে বাড়লো ১৪০০ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক : দুই দফায় কমার দুইমাস পর আবারও বাড়লো স্বর্ণের দাম। এবার ভরিতে বাড়ছে এক হাজার ৪শ’ টাকা। রোববার থেকে ভরিপ্রতি ৫শ’ ৮৩ টাকা থেকে এক হাজার ৪শ’ টাকা পর্যন্ত বাড়ছে বলে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে দেশের বাজারে স্বর্ণের দাম নির্ধারণ করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করেছে বাজুস।
শনিবার সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন এ মূল্য সম্পর্কে জানানো হয়েছে। এর আগে স্বর্ণের দাম কমানো হয়েছিলো চলতি বছরের ২০ ও ২৫ সেপ্টেম্বর।
বাজুস নির্ধারিত নতুন মূল্য তালিকায় দেখা গেছে, সবচেয়ে ভালোমানের অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) বিক্রি হবে ৪৯ হাজার ২২২ টাকায়।
শনিবার পর্যন্ত এ মানের স্বর্ণের ভরিপ্রতি বিক্রিমূল্য ছিল ৪৭ হাজার ৮২২ টাকা। অর্থাৎ প্রতি ভরিতে এ মানের স্বর্ণের দাম বেড়েছে এক হাজার ৪শ’ টাকা।
পরবর্তী দাম নির্ধারণ না হওয়া পর্যন্ত ২১ ক্যারেটের স্বর্ণ ভরিপ্রতি বিক্রি হবে ৪৭ হাজার ৬ টাকায়।
শনিবার পর্যন্ত এ মানের প্রতি ভরি স্বর্ণের বিক্রিমূল্য ছিলো ৪৫ হাজার ৭২৩ টাকা। ভরিপ্রতি বেড়েছে এক হাজার ২৮৩ টাকা।
আর ১৮ ক্যারেটের স্বর্ণ এক হাজার ১৬৬ টাকা বেড়ে ভরিপ্রতি বিক্রি দর দাঁড়িয়েছে ৪১ হাজার ৪০৭ টাকা। বর্তমানে এ মানের স্বর্ণের ভরিপ্রতি দাম রয়েছে ৪০ হাজার ২৪১ টাকা।
আন্যদিকে সনাতন পদ্ধতির স্বর্ণের ভরিপ্রতি ২৫ হাজার ৩৬৯ টাকার বদলে রোববার থেকে বিক্রি হবে ২৫ হাজার ৯৫২ টাকায়। অর্থাৎ ভরিতে বেড়েছে ৫৮৩ টাকা।
এদিকে স্বর্ণের দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম। ২১ ক্যাডমিয়ামের প্রতি ভরি রুপার বিক্রিমূল্য এক হাজার ৫০ টাকা।
Related News
দেশের প্রথম ইলেকট্রিক ট্রেন প্রকল্প অনুমোদন
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)-এর বৈঠকে দেশের প্রথম ইলেকট্রিক ট্রেন চালুরRead More
দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: শুক্রবার স্বর্ণের দাম কমানোর পর ২৪ ঘণ্টা না যেতেই আবারও দাম বাড়ানোরRead More



Comments are Closed