নতুন বছরে আন্তর্জাতিক রুটে বিমানের মূল্যছাড়
বৈশাখী নিউজ ডেস্ক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নতুন বছরে বেশ কিছু আন্তর্জাতিক রুটে বিশেষ করে ট্যুরিস্টদের জন্য আকর্ষণীয় রুটে মূল্য ছাড় দিয়েছে।
মূল্যছাড়ে রয়েছে ৮ হাজার ৬৮৫ টাকায় ঢাকা-কলকাত-ঢাকা, ১৪ হাজার ৩৬ টাকায় ঢাকা-কাঠমান্ডু-ঢাকা, ১৬ হাজার ৪২ টাকায় ঢাকা-ব্যাংকক-ঢাকা এবং ১৮ হাজার ১১৬ টাকায় ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা পথে ভ্রমণের সুযোগ।
আন্তর্জাতিক রুটের পাশাপাশি দেশের ভিতরে বিমান পর্যটকদের আকৃষ্ট করতে ৬ হাজার ৪৫৮ টাকায় ঢাকা-কক্সবাজার-ঢাকা পথে ভ্রমণের সুযোগ ঘোষণা করেছে।
বিমানের মহাব্যবস্থাপক (পিআর) শাকিল মিরাজ বাসস’কে বলেন, মধ্যবিত্তদের বিমানে পর্যটন বা ব্যবসায়িক ভ্রমণের সুযোগ করে দিতে রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্স বাংলাদেশ বিমান এই ছাড় দিচ্ছে।
তবে এজন্য মূল্যছাড়ে টিকিট সংগ্রহ করতে হবে ৭ ডিসেম্বরের মধ্যে এবং আগামী বছর ১ জানুয়ারি থেকে ৩১ মার্চের মধ্যে ভ্রহণ করতে হবে বলে তিনি জানান।
Related News
সিলেট-মাস্কাট রুটে ফ্লাইট বাড়াল সালামএয়ার, সপ্তাহে ৫টি
বৈশাখী নিউজ ডেস্ক: যাত্রী চাহিদা বাড়ায় সিলেট-মাস্কাট রুটে ফ্লাইটের সংখ্যা বাড়িয়েছে ওমানভিত্তিক উড়োজাহাজ সংস্থা সালামএয়ার।Read More
১ নভেম্বর থেকে খুলছে সেন্টমার্টিন, মানতে হবে যেসব নিয়ম
পর্যটন ডেস্ক: আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ২০২৭Read More



Comments are Closed