সিলেট নগরীতে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের ‘বিশ্ব ঐতিহ্য’ স্বীকৃতি উদযাপনে সারাদেশের ন্যায় সিলেটেও বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হযেছে।
শনিবার সকাল ১০টার দিকে ঐতিহাসিক রেজিস্টারি মাঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় কর্মসূচী। সিলেট জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদ, সিলেট জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সরকারি দফতরের কর্মকর্তারা এসময় পুস্পস্থবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দও।
সকাল ১১টায় শুরু হয় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা। শোভাযাত্রাটি রেজিস্টারি মাঠ থেকে শুরু হযে সুরমা পয়েন্ট, সিটি পয়েন্ট, কোর্ট পয়েন্ট, জিন্দাবাজার পয়েন্ট হয়ে চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রিয় শহিদ মিনারে গিয়ে শেষ হয়। শোভাযাত্রার সামনে ছিল নৌকা আকৃতির একটি ট্রাক। শেভাযাত্রায় জাতীয় পতাকা, বেঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি বহন করেন অনেকে।
এসময় রাস্তার দু’পাশে প্রচুর মানুষ হাততালি দিয়ে শোভাযাত্রাকে স্বাগত জানান। শোভযাত্রা চলাকালে রাস্তায় প্রচন্ড যানজটের সৃষ্টি হয়। শোভাযাত্রায় অংশ নেয়া কলেজ ছাত্র জামান জুয়েল বলেন, ‘৭ই মার্চের ভাষণ বাঙ্গালি জাতির মুক্তির সনদ। ইউনেস্কোর অনেক আগেই এ ভাষণকে ঐতিহাসিক দলিলের স্বীকৃতি দেয়া উচিত ছিল।’
এদিকে, সন্ধ্যা ৬টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হবে স্বাধীনতার আলোকে কনসার্ট। সন্ধ্যা ৭ টার দিকে শহীদ মিনারেই প্রদর্শিত হবে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘ওরা ১১ জন’।
সিলেট বিভাগের সুনামগঞ্জ, হবিগঞ্জ এবং মৌলভীবাজার জেলা ও বিভিন্ন উপজেলা পর্যোয়েও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা ও আনন্দ শোভাযাত্রা বের করা হয়।
Related News
দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে বৃদ্ধকে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে নূর ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে হত্যা করাRead More
ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেটে বাণিজ্য মেলা বন্ধের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটেRead More



Comments are Closed