Main Menu

নবীগঞ্জে হিন্দু বাড়ীতে ডাকাতি, দেড় লাখ টাকার মাল লুট

ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের কামারগাও গ্রামে শুক্রবার গভীর রাতে এক হিন্দু বাড়ীতে ডাকাতি সংগঠিত হয়েছে। সংগবদ্ধ ডাকাতদল বাড়ীর লোকজনকে হাত পাঁ বেধে নগদ টাকা ও স্বর্নালংকারসহ অন্তত দেড় লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। ঘটনার খবর পেয়ে রাতেই পুলিশ ওই বাড়ীতে পরিদর্শন করেছে।
জানা যায়, উপজেলার কামারগাও গ্রামের অঞ্জন দেবের বাড়ীতে রাত ৩টার দিকে ১৫/২০ জনের একদল মুখোশধারি ডাকাতদল বাড়ীর পেছনের কলাপসিবল গেইটের তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে ঘরের ৩টি পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত পাঁ বেধে নগদ ৬০ হাজার টাকা, দেড় ভরি স্বর্নালংকার, ৩টি দামী মোবাইল ফোন, কাপড় চোপড় ও মুল্যমান কাগজপত্রসহ অন্তত দেড় লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। পরে তাদের চিৎকারে গ্রামের লোকজন ছুটে এসে তাদের উদ্বার করেন। ততক্ষনে ডাকাতদল পালিয়ে যায়। খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে ইনাতগঞ্জ পুলিশ ফাড়ির ইনচার্জ ওসি শামসুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। তবে বাড়ীর মালিকরা পুলিশকে জানায় তাদের তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি বিধায় তারা কোন মামলা মোকদ্দমা করবেনা।

Share





Related News

Comments are Closed