ঈদ-এ মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে সিলেটে আনন্দ মিছিল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: গাউসিয়া তৈয়্যবিয়া,তাহেরিয়া পরিষদ,বাংলাদেশ সিলেট এর উদ্যোগে শুক্রবার বাদ জুমআ সোবহানীঘাট থেকে পিকআপ ভ্যান যোগে ঈদ-এ মিলাদুন্নবী (দঃ)- এর আনন্দ মিছিল বের করা হয়।
আনন্দ মিছিলে নাত-এ রাসূল (দঃ) পরিবেশন করে নগরীর প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে, হযরত শাহ্ পরান (রহঃ)‘র মাজার জিয়ারত শেষে দরগাহে হযরত শাহ্ জালাল (রহঃ)‘র মাজারে এসে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
গাউসিয়া তৈয়্যবিয়া,তাহেরিয়া পরিষদ, বাংলাদেশ এর সভাপতি মো. ছাদেকুর রহমান এর সভাপতিত্বে ও মুহাম্মদ ইলিয়াছ এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন দক্ষিন সুরমার প্রবীন মুরব্বী বিশিষ্ট ব্যবসায়ী মো. লিলু মিয়া, মো. নিজাম উদ্দিন বাবুল, মো. হাশেম মিয়া, মো. মনসুর আহমদ, মো. গিয়াস উদ্দিন, মো. সুজাত মিয়া, মো. তুরু মিয়া, মো. নিজাম উদ্দিন, মো. ইসলামউদ্দিন, মো. মুকিত রহমান মইন, মাওলানা তুহিনুর রহমান শাহজাহান, মো. কবির আহমদ, মো. মাসুদ আহমদ, মো. মিজানুর রহমান, মাওলানা নুরুজ্জামান, মো. জাবেদ আহমদ, মাওলানা মো. উসমান আলী প্রমূখ।
সভায় বক্তারা বলেন, বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে মহান ঈদ-এ মিলাদুন্নবী (দঃ) ও জশনে জুলুছ উদযাপনের বৈধতা ও উপকারিতার উপর আলোকপাত করেন। ১২ ই রবিউল আউয়াল রাষ্ট্রিয়ভাবে দিবসটি পালনের জন্য বাংলাদেশ সরকারের নিকট জোর দাবী জানান।
পরিশেষে মিলাদ শরীফ ও বিশ্বের নির্যাতিত মুসলিমদেরসহ সমগ্র দেশ জাতির ইহকালিন ও পরকালীন শান্তি কামনা করে মোনাজাতের মাধ্যমে জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (দঃ)‘র আনন্দ মিছিল সমাপ্ত হয় ।
Related News
নগরভবনে সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান থেকে বিরত থাকা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed