Main Menu

বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে হরতাল

বৈশাখী নিউজ ডেস্ক: বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে ৩০ নভেম্বর বৃহস্পতিবার সারাদেশে আধাবেলা হরতাল ডেকেছে বাম দলগুলো। বৃহস্পতিবার বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণার পর বিকেলে এই কর্মসূচি দেয় সিপিবি, বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চা। ওইদিন সকাল ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত এ হরতাল পালিত হবে।

আজ বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করে বিদ্যুতে দাম বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এর ফলে প্রতি ইউনিট বিদ্যুতের দাম গড়ে ৩৫ পয়সা বা ৫ দশমিক ৩ শতাংশ বাড়াবে। আগামী ডিসেম্বর থেকে নতুন এ হার কার্যকর হবে।

গণশুনানির পর বিদ্যুতের দাম বাড়ানোর উদ্যোগের প্রতিবাদে আগের দিন জেলায় জেলায় সমাবেশ করেছিল বাম দলগুলো।

আট বছর আগে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর এনিয়ে আটবার বিদ্যুতের দাম বাড়ানো হল।

বৃহস্পতিবার বিইআরসি দাম বাড়ানোর ঘোষণা দেওয়ার পর বাম দলগুলোর নেতারা জরুরি বৈঠকে বসেন। ওই বৈঠকের পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৩০ নভেম্বর সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতাল আহ্বানের কথা জানানো হয়।

Share





Related News

Comments are Closed