৬ ঘণ্টায় তৈরী হবে আস্ত বাড়ি
বৈশাখী নিউজ ডেস্ক: এখন মাত্র ৬ ঘণ্টায় ভূমিকম্প প্রতিরোধক আধুনিক বাড়ি নির্মাণ করা যাবে। ‘এমএডিআই হোম’ নামের এই বাড়ি ফোল্ডিং সুবিধার। অর্থাৎ প্রয়োজনে বাড়িটি খুলে অন্যত্রও সরানো যাবে।
এই বাড়ি একই সঙ্গে পরিবেশবান্ধব। গ্রিড বিদ্যুতের পরিবের্ত সোলার প্যানেল সিস্টেম, এলইডি লাইট এবং বৃষ্টির পানি সংরক্ষণ সিস্টেম থাকবে।
এর ডিজাইন করেছেন ইতালিয়ান স্থপতি রেনটো ভিডাল। যেকোনো স্থানে এই বাড়ি নির্মাণ করা যেতে পারে, নির্মাণে কংক্রিটের প্রয়োজন পড়ে না। দেয়াল, ছাদ, মেঝেসহ সবকিছুই রেডিমেট তৈরি।
এমএডিআই প্রতিষ্ঠানের ৩ জন কর্মী ৬-৭ ঘণ্টার মধ্যে দেয়াল, ছাদসহ বাড়ির প্রতিটি মডিউল যুক্ত করে দিতে সক্ষম। যা ভূমিকম্প প্রতিরোধক আধুনিক ও টেকসই বাড়ি।
প্রতিষ্ঠানটি বিভিন্ন আকৃতিতে এমন বাড়ি সরবরাহ করছে। ২৯০ স্কয়ার ফিটের ছোট বাড়ি ১টি স্টেয়ারকেস সিড়ি সহ খরচ পড়বে ২৪,৮০০ বিট্রিশ পাউন্ড, ৯০৪ স্কয়ার ফিটের পারিবারিক বাড়ি ২টি স্টেয়ারকেস সিড়ি সহ খরচ পড়বে ৫৪,৯০০ ব্রিটিশ পাউন্ড। প্রতিটি মডেলের বাড়ি অর্ডারের ৬০ দিনের মধ্যে সরবরাহ করে থাকে প্রতিষ্ঠানটি।
এমএডিআই বাড়ি সম্পূর্ণভাবে ইতালিতে নির্মিত এবং এই বাড়ির দেয়াল, ছাদ, মেঝেসহ সবকিছুই সহজেই খোলা যায়, ফলে প্রয়োজনে নতুন স্থানে স্থানান্তরিত করা সম্ভব। সূত্র: ডেইলি মেইল
Related News
পরীক্ষায় নকল রুখবে এআই, সিলেটে চার তরুণের নতুন উদ্ভাবন
প্রযুক্তি ডেস্ক: একটি শ্রেণিকক্ষে একসঙ্গে পরীক্ষা দিচ্ছেন প্রায় ১০০ শিক্ষার্থী। পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণে দায়িত্বে রয়েছেনRead More
গাড়ি চালানোর সময় ব্যক্তিগত তথ্য জানাবে জেমিনি, গুগলের নতুন সুবিধা
তথ্যপ্রযুক্তি ডেস্ক: গাড়ি চালানোর সময় ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য কাজে লাগিয়ে প্রয়োজনীয় প্রশ্নের উত্তর ও পরামর্শRead More



Comments are Closed