Main Menu

পাঁচবিবি প্রেসক্লাবে ব্র্যাকের মিডিয়া এ্যাডভোকেসি সভা

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি প্রেসক্লাবে আদিবাসীদের অধিকার সম্পর্কিত এক মিডিয়া এ্যাডভোকেসি সভা আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
ব্র্যাক এর সমন্নিত উন্নয়ন কর্মসূচী ইনডেজিনাস প্রকল্পের আয়োজনে এ্যাডভোকেসি সভায় সভাপতিত্ব করেন পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আজাদ আলী।
জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে আদিবাসীদের অধিকার জীবনমান সহ তাদের আদি ও ভবিষ্যৎ বিষয়ে রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন ঢাকা হাইকোর্টের এ্যাডঃ মাইকেল বি মালো। বক্তব্য রাখেন প্রেসক্লাব সম্পাদক সজল কুমার দাস, সাংবাদিক দিলদার হোসেন, নির্মল রায়, সাবেক সভাপতি আব্দুল হালিম সাবু, আবু হাসান, সুমন চৌধুরী, মোশারফ হোসেন মজনু, আক্তার হোসেন বকুল, অধ্যাপক সুনিল রায়, ব্র্যাকের সিনিয়র ম্যানেজার আল বেরি কুশ খালকো, জেলা ব্যবস্থাপক রাবার্ড মার্ডি, আদিবাসী নেতা অধ্যাপক সুদর্শন সরকার, সৃজল তিগ্যা, সোনারাম মার্ডী প্রমুখ।

Share





Related News

Comments are Closed