Main Menu

বিশ্বনাথে চোরাই গরুসহ আটক ৩

বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে চোরাই গরু ও টমটম গাড়িসহ ৩ জনকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। বৃহস্পতিবার উপজেলার দেওকলস ইউনিয়নের সমসপুর গ্রাম থেকে চোরসহ আটক করেন গরুর মালিক উপজেলার তাতিকোনা গ্রামের ফখরউদ্দিন। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।
আটককৃতরা হলেন ওসমানীনগর উপজেলার বড় ধিরারাই গ্রামের মৃত: আরিফ উল্লাহর ছেলে রুশেল মিয়া (২৭), ছাতক উপজেলার কছুরকান্দি গ্রামের আরব আলীর ছেলে ইকবাল হোসেন (৪০) ও টমটমের গাড়ি চালক বিশ্বনাথ উপজেলার মৌজপুর গ্রামের আরব উল্লাহ ছেলে দুলাল মিয়া (২৪)।
জানা গেছে, গত বৃহস্পতিবার বিশ্বনাথ উপজেলার তাতিকোনা গ্রামের ফখরউদ্দিনের গোয়াল ঘরের তালা ভেঙ্গে গরু চুরি করে নিয়ে যায় চুর দল। বৃহস্পতিবার গরুর সন্ধানে ফখরউদ্দিন বাড়ি থেকে বের হলে সমসপুর গ্রামে গিয়ে দেখেন তার একটি গরু ঘাস খাচ্ছে। এসময় গরুর কাছে গেলে একজন লোক গাড়িতে তুলে নিয়ে যায় গরুটি। পরে তিনি কালিগঞ্জবাজারে পরিচিত লোকজনকে ফোন করে বললে গাড়িসহ আটক করেন চোরকে।
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে।

Share





Related News

Comments are Closed