গোয়াইনঘাটে নিখোঁজের ৪দিন পর মৎস্যজীবির লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেটের গোয়াইনঘাটে নিখোঁজের চার দিন পর কুতুব উদ্দিন নামের এক মৎস্যজীবির লাশ উদ্ধার করা হয়েছে। নিহত কুতুব উদ্দিন উপজেলার লেঙ্গুরা গ্রামের আছদ্দর আলীর পুত্র।
বৃহস্পতিবার দুপুরে গোয়াইন নদীর জলুরমুখ এলাকা থেকে ভাসমান অবস্থায় থানা পুলিশ তার লাশ উদ্ধার করে।
পুলিশ জানায়, গত ২০ নভেম্বর সোমবার রাতে বাড়ি থেকে গোয়াইন নদীতে মাছের ঘের পাহারা দিতে গিয়ে কুতুব উদ্দিন নিখোঁজ হয়। এরপর থেকে স্থানীয় লোকজন ও দমকল বাহিনী সিলেটের ডুবুরী দলের সদস্যরা অনেক খোঁজাখুজি করেও তার কোন সন্ধান পায়নি। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় লোকজন গোয়াইন নদীর প্রায় সাত কিলোমিটার ভাটিতে জলুরমুখ এলাকায় ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। থানা পুলিশের সহায়তায় নিখোঁজের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে ভাসমান মরদেহটি কুতুব উদ্দিনের বলে সনাক্ত করেন।
খবর পেয়ে থানার ওসি (তদন্ত) হিল্লোল রায় ঘটনাস্থল পরিদর্শন ও লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
Related News
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More
সিলেটের র্যাব-৯ এখন এসআরবি-৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর নাম পরিবর্তন হয়ে এখন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯Read More



Comments are Closed