হবিগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার উলুকান্দি এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শায়েস্তাগঞ্জ উপজেলার পুরাসুন্দা গ্রামের জিতু মিয়ার পুত্র মন্নান মিয়া (২০), একই উপজেলার ভাটি শৈলজুরা গ্রামের জলিল মিয়ার পুত্র সোহেল মিয়া (২৩) ও পুরাসুন্দা গ্রামের নানু মিয়া তালুকদারের পুত্র ময়না মিয়া তালুকদার মুন্না (২৫)।
পুলিশ জানায়, বিকেল ৩টার দিকে মোটরসাইকেলে করে তিনবন্ধু রাজাকপুর গ্রামে বিয়ে থেকে ফিরছিলেন। এসময় সিলেটগামী একটি মাইক্রোবাস তাদের পেছন দিক থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুইজন মারা যান। গুরুত্বর আহত অবস্থায় ময়না মিয়াকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More
শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজ ও নিরাপদ করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহনRead More



Comments are Closed