Main Menu

মোটর সাইকেলের হেড লাইটের ভিতর ৩৮৪ পিস ইয়াবা, আটক ১

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের জকিগঞ্জের সোনাপুরে মোটর সাইকেলের হেড লাইটের ভিতর অভিনব পন্থায় লুকায়িত অবস্থায় ৩৮৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক পাচারকারীকে আটক করেছে বিজিবি-৪১ ব্যাটালিয়ন।
আটককৃতরা হলেন জকিগঞ্জের বড় পাথর গ্রামের আব্দুল মালেকের ছেলে জয়নাল আবেদীন (২৫), কান্দিরবন গ্রামের জসিম উদ্দিনের ছেলে ইসলাম উদ্দিন (৩০) ও অতুল বিশ্বাসের পুত্র অমল বিশ্বাস (২০)।
বুধবার (২২ নভেম্বর) সন্ধ্যায় সোনাপুর বিওপির হাবিলদার মো. মিলন মিয়ার নেতৃত্বে একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ থানার সোনাপুরে সিলেট গামী একটি মোটর সাইকেলের হেড লাইটের ভিতর অভিনব পন্থায় লুকায়িত অবস্থায় ৩৮৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদের আটক করা হয়।
আটককৃত ইয়াবা ট্যাবলেট ও মোটর সাইকেলের সর্বমোট সিজার মূল্য আনুমানিক দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক জব্দকৃত মোটর সাইকেল ও ইয়াবা ট্যাবলেটসহ ধৃত আসামীদেরকে জকিগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed