পৃথিবীতে কৃত্রিম আলো উজ্জ্বল ও তীব্র হচ্ছে
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতিবছর পৃথিবীতে কৃত্রিম আলো আগের তুলনায় উজ্জ্বল ও তীব্র হচ্ছে। ২০১২ থেকে ২০১৬ সালের মধ্যে দেখা গেছে, পৃথিবীতে প্রতি বছর গৃহের বহিরাশেং দুই শতাংশের বেশি কৃত্তিম আলো বাড়ছে।
পৃথিবীর রাতের ছবি বিশ্লেষণ করে বিজ্ঞানীরা এমন তথ্য জানিয়েছেন। বিজ্ঞানীরা বলেছেন, অনেক দেশে এভাবে রাত হারিয়ে যাওয়ায় উদ্ভিদ, প্রাণী এবং মানুষের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।
এ তথ্য জানানো হয়েছে সায়েন্স অ্যাডভান্স নামে একটি সাময়িকীতে প্রকাশিত গবেষণাপত্রে। মহাকাশ গবেষণা সংস্থা নাসার কাছে থেকে পাওয়া স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছেন।
রাতের উজ্জলতা পরিমাপক বিশেষ যন্ত্রের মাধ্যমে ধারণ করা ছবিতে দেখা গেছে, বিভিন্ন দেশে সময়ের সাথে সাথে উজ্জলতাও পরিবর্তন হচ্ছে। যুক্তরাষ্ট্র ও স্পেনের মতো বিশ্বের কয়েকটি ‘উজ্জল জাতি’র অবস্থা অপরিবর্তিত রয়েছে।
কিন্তু দক্ষিণ আমেরিকা, আফ্রিকা ও এশিয়ার কয়েকটি দেশে উজ্জলতার হার বাড়ছে। তবে ইয়েমেন ও সিরিয়ার মতো যুদ্ধপিড়ীত দেশগুলোর মতো কয়েকটি দেশে উজ্জলতার হার কমছে।
যুক্তরাজ্যের বিজ্ঞানীরা গবেষণায় দেখিয়েছেন, যেসব দেশে রাতে উজ্জল আলোর পরিমাণ বেশি সেসব দেশে সময়ের এক সপ্তাহ আগে গাছের কুঁড়ি ফোটে। আর এটি গাছ ও পরিবেশের জন্য ক্ষতিকর।
Related News
যেভাবে ফোনের গুরুত্বপূর্ণ তথ্য চুরি করছে ভয়ংকর ম্যালওয়্যার
প্রযুক্তি ডেস্ক: অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নতুন করে সতর্কবার্তা দিয়েছে সাইবারনিরাপত্তা গবেষকেরা। ‘ম্যানট্যাক্স ওট্যাক্স’ নামেরRead More
৬৪ জেলায় ফ্রি’তে প্রশিক্ষণের সু্যোগ, মিলবে খাবার ও যাতায়াত ভাড়া
প্রযুক্তি ডেস্ক: দেশের ৬৪ জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীদের বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবেRead More



Comments are Closed